বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকার নতুন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিদ আহমদ: নিউইয়র্কে রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা'র বার্ষিক সাধারণ সভায় ৩১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৩ এপ্রিল সোমবার নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত জ্যাকসন হাইটসের টক অফ দ্যা টাউন হলে রাত আটটায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাফেজ আবদুল্লাহ আল আরিফ এর সভাপতিত্বে ও সেক্রেটারী জনাব নঈমুদ্দীন এর সঞ্চালনা সভায় সংগঠনের  ২০১৭-২০১৮সেশনের জন্য  নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষনা করা হয়।

নাম ঘোষনা করেন সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক  কাজী সামছুল হক। বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষনা ছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি এজেন্ডা সর্বসম্মতিক্রমে  গৃহীত হয়েছে।

২০১৭-২০১৮সেশনের জন্য নতুন কমিটি নিম্নরূপঃ সভাপতি হাফেজ আবদুল্লাহ আল আরিফ, সহ সভাপতি মুমিনুল ইসলাম মজুমদার, সহ সভাপতি মুহাম্মদ নইমুদ্দিন, সেক্রেটারী  রশীদ আহমদ, সহকারী সেক্রেটারি  শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফ হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক  ইয়াসীন নকীব, সাহিত্য ও সাময়িকী সম্পাদক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ সাঈদ হোসাইন, প্রচার সম্পাদক সালাহউদ্দিন রাসেল, সাংস্কৃতিক সম্পাদক আরাফাত রহমান, মিডিয়া কমিউনিকেশন সম্পাদক মামুন হাসান, আপ্যায়ন সম্পাদক জাকারিয়া ভুঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনজুরুল করীম।

কার্যকরী সদস্যঃ নিজাম বিন রফিক (মিশিগান),জাহিদ হাসান (ওয়াশিংটন ডিসি)এইচ এম মুশফিক (বাফেলো) হাফেজ মোশাররফ হোসাইন, এমদাদ হোসেন চৌধুরী দীপু,জামীল আনসারী, জুনেদ আহমদ, জসীম উদ্দিন, মুরাদ হক,বাহার উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আফজানুর মুন, আবু সাঈদ, শামীম হাসান, ওয়াসেফ সিদ্দিকী, মুহাম্মদ ইউনুস, আবদুল আলিম ও জাকির হোসাইন।

উল্লেখ্য যে, উত্তর আমেরিকায় বসবাসরত  সাহিত্যিক-সাংবাদিক সহ প্রবাসের নতুন প্রজন্মকে সাহিত্য ও সুস্থ সংস্কৃতির অঙ্গনে নিয়ে এসে তাদেরকে এক একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার  প্রত্যয় নিয়ে-ই প্রবাসের কিছু সচেতন লেখক-সাংবাদিকদের সম্বনয়ে ২০১১ সালে যাত্রা শুরু করে রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা নামক সংগঠনটি। হাটি হাটি পা পা করে সংগঠনটি আজ প্রায় অর্ধশত সদস্য নিয়ে উত্তর আমেরিকায় সাহিত্যাঙ্গনে বিরাট ভুমিকা রাখছে। আগামীতে আরো বলিষ্ঠ ভুমিকা রাখার প্রত্যয় নিয়ে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করছে।<