মুসা আল হাফিজ
কবি ও কলামিস্ট
ক্রান্তিলগ্নে কওমি মাদরাসা। ময়দানে নতুন চ্যালেঞ্জ, সামনে অভিনব লড়াই।
স্বীকৃতি দিয়ে শুরু করি। প্রচণ্ড ভিন্নমত ছিলো আলেমদের মধ্যে। যথেষ্ট দ্বিধা, শংকা ও দোদুল্যমানতা সত্তেও শেষ অবধি উলামার ঐক্য হয়েছে এবং প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে সম্মানজনকভাবে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে।
যৌক্তিক কিছু প্রশ্নে অনেকেই বিদ্যমান বাস্তবতায় স্বীকৃতি কী পরিণতি ডেকে আনে, তা নিয়ে ভীত ছিলেন, আছেন। সেই ভীতি নিজেও অনুভব করছি। আর অনুভব করছি বলেই কিছু কথা নিবেদন করছি।
এক।
জমহুর উলামার ঐক্য নিশ্চিত হবার পরে এ বিষয়ে ভিন্নমতের ময়দানি প্রচার থেকে বিরত থাকাতেই কল্যাণ।সকলেই বিষয়টি গুরুত্ব দিয়ে যেন ভাবি।
দুই।
স্বীকৃতির ঘোষণা মানেই স্বীকৃতি হয়ে যাওয়া নয়। অতীতে প্রজ্ঞাপন জারির পরেও তা আটকে গেছে। এ নিয়ে অতীশয় আহ্লাদ করার সুযোগ নেই। অনেক পথ বাকি রয়ে গেছে। সে পথ পাড়ি দিতে হবে মিলিত প্রচেষ্টায়।
তিন।
স্বীকৃতি আমাদের কোনো সাফল্য নয়, লক্ষ্যও নয়। সাফল্য হচ্ছে, এর সুফলকে ইতিবাচকভাবে দ্বীনের কাজে লাগাতে পারা। লক্ষ্য হচ্ছে, এলায়ে কালিমাতুল্লাহ।
চার।
এ পথে স্বীকৃতির অভিঘাত সমূহ হয়ে উঠতে পারে প্রবল প্রতিবন্ধক। এর মোকাবেলা করতে হবে প্রতি দিন, প্রতি রাত। স্বীকৃতি আসা মানেই এ লড়াই শুরু করতেই হবে।এতে হারলে সব কিছু হারাবো।
পাঁচ।
তায়াল্লুক মায়াল হুকামা প্রবলভাবে সামনে হাজির হবে।স্বভাবগতভাবে সে চাইবে আধিপত্য।সেখানে তায়াল্লুক মায়াল্লাহকে প্রাধান্য দিয়ে হুকামার চাহিদাকে তার অধিনে আনতে হবে।বজায় রাখতে হবে তাকওয়াভিত্তিক ভারসাম্য
ছয়।
ছাত্রদের মধ্যে আধুনিক সাজার প্রবণতা লাফিয়ে লাফিয়ে বাড়তে চাইবে। কিন্তু আমাদের আধুনিকতা হচ্ছে সুন্নাতে রাসূল সা.। সেই আধুনিকতাকে আরো প্রবলভাবে নিশ্চিত করতে হবে।
সাত।
এক শ্রেণির তরুণ আলেমের মধ্যে অতিমাত্রায় ছাড় দেয়ার প্রবণতা বাড়বে। জাহিলিয়াতের চৈন্তিক ও সাংস্কৃতিক উপাদানগুলোকে সহনীয়ভাবে দেখা ও দেখানো চলবে। একে মোকাবেলা করতে হবে শক্ত হাতে।
আট।
আমাদের মধ্যে বিরোধ আছে, থাকবেই। সেই বিরোধের কোনো পর্যায়ে আমাদের কেউ সরকারের দ্বারস্থ হবে এবং তার মাত্রা বাড়তে থাকবে। ফলে তাদের কর্তৃত্বের হাতে আপনা আপনি আবদ্ধ হবো। সে পরিস্থিতি যেন ডেকে না আনে আমাদের কেউ।
নয়।
সিলেবাসের প্রশ্নটি খুবই জরুরি। সিলেবাসকে সত্যি সত্যিই নবরুপায়ন করতে হবে। মৌলিক বিষয়সমূহ অক্ষুন্ন রেখে জীবন ও জগতের অপরাপর জ্