শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মায়ের পেটে পরস্পর চুমু খেল যমজ সন্তান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মায়ের গর্ভে যমজ সন্তান। বাসস্থান,  খাদ্য, রক্ত,  নিশ্বাসের অভিন্নতায় সব কিছুতেই আদরে ভাগ করে নেওয়া  হয় ভালোবাসা ।

এমনই একজোড়া যমজ শিশুর ভালোবাসার অভুতপূর্ব দৃশ্য ধরা পড়ল আল্ট্রাসোনোগ্রাফিতে।

জ্ঞান হয়নি, চোখও ফোটেনি। কিন্তু ভালবাসার বন্ধন চিনে নিয়েছে ওরা। মায়ের গর্ভেই একে অপরকে জড়িয়ে ধরে ‘চুমু’ খেল দুই যমজ। আর সেই মুহূর্তের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আমেরিকার পেনসিলভেনিয়ায় ক্যারিসা গিল এবং তার বয়ফ্রেন্ড র‌্যান্ডি এক সঙ্গে থাকেন দীর্ঘদিন । এই মুহূর্তে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ক্যারিসা। সম্প্রতি বয়ফ্রেন্ড র‌্যান্ডির সঙ্গে আল্ট্রাসাউন্ড করানোর জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। গর্ভস্থ সন্তানের অবস্থান দেখার জন্য চিকিৎসক যখন ক্যারিসার আল্ট্রাসাউন্ড করেন তখনই কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে সেই বিরল মুহূর্তের ছবি। দেখা যায় মায়ের গর্ভে পরম নিশ্চিন্তে একে অপরকে জড়িয়ে যেন চুমু খাচ্ছে ক্যারিসা-র‌্যান্ডির যমজ সন্তান।

ইতিমধ্যেই তাদের আইডেন্টিকাল দুই মেয়ের নামও ঠিক করে ফেলেছেন ক্যারিসা। যমজ মেয়ের এমন অভিনব কীর্তি দেখা অত্যন্ত খুশি র‌্যান্ডি-ক্যারিসা। আল্ট্রাসাউন্ডের ছবি হাতে আসতেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ক্যারিসা।

ইনস্টাগ্রামে পোস্ট করা ক্যারিসার ছবির ক্যাপসন লিখেন, এই সময়ের অনুভূতি বলে বোঝানো যায় না। ইসাবেলা তার বোন ক্যালিকে চুমু খাচ্ছে। আমাদের প্রিন্সেসদের দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি—।

[অধিকাংশ জনগণের আবেগ-অনুভূতিকে অস্বীকার করা যায় না: কাদের]

[উৎসব পালনে কাউকে বাধ্য করা যায় না : বাবুনগরী]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ