মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আফগানিস্তানে সর্ববৃহৎ মার্কিন বোমায় নিহত বেড়ে ৯২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমেরিকার সবচেয়ে বড় বোমায় এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে ৯২ জন। আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটিতে এ বোমা ফেলার দাবি করা হয়। খবর এএফপি ও বিবিসির।

মার্কিন সেনাবাহিনী বিমান থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরমাণু বোমার বাইরে সবচেয়ে বড় বোমাটি (এমওএবি) নিক্ষেপ করে।

পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর প্রদেশে আইএসের টানেল কমপ্লেক্সে ৯ হাজার ৮শ’ কেজির এ বোমাটি ফেলা হয়।

প্রাথমিকভাবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোমার আঘাতে ওই এলাকায় আইএসের ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ৩৬ জন নিহত হলেও এতে কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি।

তবে শনিবার নানগড়হর প্রদেশের আচিন জেলার গভর্নর ইসমাইল শিনওয়ারি বার্তা সংস্থা এএফপিকে জানান, মার্কিন ওই বোমায় ৯২ জন নিহত হয়েছে। এসবের মধ্যে আইএসের সদস্য থাকলেও সাধারণ মানুষের সংখ্যাও রয়েছে।

তবে নানগড়হর প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ খোয়ানী এই সংখ্যা ৯০ বলে জানান।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোমাটি মোমান্দ ভ্যালির একটি গ্রাম এলাকায় পড়েছে। ওই এলাকায় আইএসের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক আছে। বোমা হামলায় তাদের বিপুল পরিমাণ অস্ত্রও ধ্বংস হয়েছে।

'মাদার অফ অল বোম্বস' নামে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোম্ব (এমওএবি) ২০০৩ সালে প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। তবে এর আগে কোনো যুদ্ধে এটি ব্যবহার করা হয়নি।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ