বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জামেয়াতুল উলূমিল ইসলামিয়ার ১১ তম শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তাযকিয়া : আজ ১৫ এপ্রিল, শনিবার জামেয়াতুল উলূমিল ইসলামিয়া, ঢাকার মুহাম্মদপুরস্থ নিজস্ব ক্যাম্পাসে ১১ তম শিক্ষা সমাপনী অনুষ্ঠান ও দুআর মাহফিল অনুষ্ঠিত হয়।

জামেয়ার সম্মানিত মুহতামিম মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে এবং মাওলানা তাহমিদুল মাওলার সঞ্চালনায় এতে নসিহত পেশ করেন মারকাজুদ দাওয়াহ আল ইসলামিয়্যার মুদির মুফতি আবুল হাসান আবদুল্লাহ, মারকাজের আমিনুত তালিম মুফতি মুহাম্মদ আবদুল মালেক, জামেয়াতুল আবরার এর পরিচালক মুফতি মাওলানা মনসুরুল হক।

জামেয়ার শায়খুল হাদিস মাওলানা আবদুল মতিন, শায়খুল হাদিস মাওলানা আ ব ম সাইফুল ইসলাম, শায়খুল হাদিস মাওলানা আবদুল গাফফার, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা হিযবুল্লাহ, জামেয়া রহমানিয়ার শায়খুল হাদিস মাওলানা মামুনূল হকসহ অনেক ওলামায়ে কেরাম এতে উপস্থিত ছিলেন।

এছাড়াও বহু ওলামায়ে কেরাম, শিক্ষার্থীদের অভিভাবক ও মাদরাসার অনেক শুভাকাংখী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একটি ব্যতিক্রমী আয়োজন ছিলো মহিলা অতিথিদের জন্য বসার ও বয়ান শুনার পৃথক বিশেষ ব্যবস্থা।

মুফতি আবদুল মালেক বলেন, ‘ওলামায়ে কেরামকে যোগ্যতার মানদণ্ডে সর্বোচ্চ শিখরে আরোহন করতে হবে। ওলামায়ে কেরাম উত্তম আখলাকের ধারক হলে জনগন তাদের আদর্শে উজ্জীবিত হবে।’

মহিলা অতিথিদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, ‘মায়ের কোল সন্তানের প্রথম শিক্ষায়তন। আগের যুগে মাদরাসা কম থামলেও প্রত্যেক মায়ের কোল ছিলো উন্নত আদর্শের মাদরাসা।’

-এআরকে

করুনা নয়; আলেমরা স্বীকৃতি পাচ্ছেন তাদের জ্ঞান ও দক্ষতায়

স্বীকৃতি বাস্তবায়ন কমিটিতে পদ চাইলে রাজনীতি ছাড়তে হবে: আল্লামা আনোয়ার শাহ