মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নাম লেখালেন ১৬৩৬ জন; আছেন আহমাদিনেজাদও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সর্বমোট এক হাজার ৬৩৬ জন নাম নিবন্ধন করেছেন।

নির্বাচন পরিচালনাকারী সংস্থার প্রধান আলি আসগর আহমাদি বলেছেন, এঁদের মাঝে ১৩৭ জন মহিলা। সর্বকনিষ্ঠ প্রার্থীর বয়স ১৮ আর বয়োজ্যেষ্ঠর বয়স ৯২ বছর। স্নাতক ডিগ্রিধারী রয়েছেন ৪৩০ জন।

নাম নিবন্ধনকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, সাবেক প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ, বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি, সাবেক ভাইস প্রেসিডেন্ট হামিদ বাকায়ি, তেহরানের মেয়র বাকের কলিবফ, সাবেক কৃষিমন্ত্রী সাদেক খালিলিয়ন, সংসদ সদস্য হাজি ববয়ি, সাবেক সংসদ সদস্য আওজ হেইদারপুর, সাইয়্যেদ আহমাদ মুসাভি, নীতি নির্ধারনী পরিষদের সদস্য মুহাম্মাদ হাশেমি বাহরামনি, সংসদ সদস্য মুহাম্মাদ মাহদি জাহেদি, হাসান বিয়দি এবং খুজিস্তানের সাবেক গভর্নর আবদুল হোসাইন মোক্তাদয়ি।

 

ইরানের প্রেসিডেন্ট ১২তম নির্বাচনের প্রার্থীদের নাম নিবন্ধন প্রক্রিয়া গত মঙ্গলবার শুরু হয়ে গতকাল (শনিবার) পর্যন্ত চলে। প্রার্থীদের আবেদনপত্র যাচাই বাছাইপর্ব চলবে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত।  আগামি ২৬ ও ২৭ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। ২৮ এপ্রিল থেকে পরবর্তী ২০ দিন নির্বাচনি প্রচারণার কাজ চলবে।

স্থানীয় পরিষদ নির্বাচনসহ ১২তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৯ মে।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ