মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তুরস্কের ঐতিহাসিক গণভোটে এগিয়ে এরদোয়ান শিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের ইতিহাসে দেশটির রাজনৈতিক পদ্ধতির সবচেয়ে বড় পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত গণভোটে জনগণ প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের হাতে নতুন করে প্রভূত ক্ষমতা মঞ্জুরের পক্ষেই ভোট দিয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে আংশিক ভোট গণনার ফলে।

৯০ শতাংশ ভোট গণনায় ‘হ্যাঁ’ ভোট পড়েছে প্রায় ৫২ দশমিক ৭ শতাংশ এবং ‘না’ ভোট পড়েছে প্রায় ৪৭ দশমিক ৩ শতাংশ। খবর বিডিনিউজ

রোববারের এ গণভোটে শেষপর্যন্ত ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে সংসদীয় গণতন্ত্র থেকে দেশটি প্রেসিডেন্ট শাসিত গণতান্ত্রিক দেশে পরিণত হবে। এতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান প্রভূত ক্ষমতার অধিকারী হবেন এবং তাকে ২০২৯ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় দেখা যেতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

এরদোয়ানের সমর্থকরা বলছেন, পার্লামেন্টারি ব্যবস্থা বদলে গিয়ে প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতা পেলে দেশ আরও আধুনিক হয়ে উঠবে। কিন্তু বিরোধীরা বলছেন, এরদোয়ান প্রভূত ক্ষমতার অধিকারী হলে তিনি আরও কর্তৃত্বপরায়ন হয়ে উঠতে পারেন।

দেশটির পূর্বাঞ্চলে স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়, দেশের বাদবাকী অংশে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। উভয় জায়গায় বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়।

দেশটির প্রবাসী নাগরিকদের ভোট ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

গণভোটে জয়ী হলে তুর্কি প্রেসিডেন্ট যেসব ক্ষমতা পাবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ