শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বাংলাদেশে ধর্মীয় কারণে জঙ্গিবাদ হচ্ছে না: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বাংলাদেশে ধর্মীয় কারণে জঙ্গিবাদ হচ্ছে না। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই।

আজ রোববার দুপুরে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে সাম্প্রতিককালে দেশব্যাপী জঙ্গি দমন অভিযানে নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে আইজিপি শহীদুল হক বলেন, ‘ধর্মীয় কারণে জঙ্গিবাদ হচ্ছে না, তা আজ স্পষ্ট। বাংলাদেশ সফরে আসা পবিত্র কাবা শরিফের খতিব শায়েখ ড. মোহাম্মাদ বিন নায়েব আল খোয়াজ্জিম ও মসজিদে নববির খতিব ড. আবদুল মহসিন বিন মোহাম্মাদ আল কাশেম বাংলাদেশ সফরে এসে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো আলেমের সম্মেলনে দ্ব্যর্থহীনভাবেই এ ঘোষণা দিয়েছেন যে ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই।’

‘বাংলাদেশের সামগ্রিক শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী পরিবেশ দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পুলিশের ভূমিকার বিশেষ প্রশংসাও করেছেন তাঁরা।

১৫ মে থেকে ছয় বোর্ডের সম্মিলিত পরীক্ষা

আইজিপি বলেন, দেশি-বিদেশি প্রখ্যাত আলেম-ওলামাদের সুস্পষ্ট অবস্থানে বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদবিরোধী অভিযান চলমান আছে এবং থাকবে।

অনুষ্ঠানে সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে ২০ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। এ ছাড়া সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে তাঁদের চার লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় আহত আরো সাত পুলিশ সদস্যকে অনুদান দেওয়া হয়।

গত ২৫ মার্চ সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে সিলেটের আদালত পুলিশ পরিদর্শক মো. আবু কয়ছর ও জালালাবাদ থানার পরিদর্শক মো. মনিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

এআরকে

আন্তরিক প্রস্তুতি থাকলে দ্রুত সময়েই সচ্চভাবে পরীক্ষা নেয়া সম্ভব : আল্লামা মুহাম্মদ আবূ মূসা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ