মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরাজগঞ্জের বেলকুচিতে সুদের টাকার জন্য এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা  করা হয়। ছেলের সুদের টাকার জন্য হাজী আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে।

রোববার দুপুরে উপজেলার মুকুন্দগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবুল হোসেন ওই গ্রামের মৃত ছোরহাব আলীর ছেলে।

নিহত আবুল হোসেনের ছেলে আবদুল আলীম বলেন, একই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আবদুল মতিনের কাছ থেকে আমার বড় ভাই বাচ্চু সুদে টাকা নেন এবং নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসছিলেন।

তিনি বলেন, বর্তমানে আমার বড় ভাইয়ের ব্যবসায়িক অবস্থা খারাপ হওয়ায় দুই-তিন সপ্তাহ ধরে টাকা দিতে না পারায় বাবাকে টাকা পরিশোধ করতে চাপ দেন মতিন।

আলীম বলেন, রোববার দুপুরে মতিন বাবার কাছে টাকা চাইতে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মতিন আমার বাবাকে পিটিয়ে হত্যা করে চলে যায়।

বেলকুচি থানা এসআই নাজমুল হক এ জানান, ঘটনাস্থল থেকে আবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে আবদুল মতিন পলাতক রয়েছে।

-এআরকে

কওমি স্বীকৃতি ও তথাকথিত সুন্নিদের প্রতিবাদ; একটি পোস্টমর্টেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ