বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সম্মিলিত পরীক্ষা কওমি মাদরাসা শিক্ষার মান বৃদ্ধি করবে: আল্লামা মুহাম্মদ আবূ মূসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষা সনদের মান ঘোষণা করেন। ঘোষণার আলোকে ১৩ এপ্রিল কওমি শিক্ষা সনদের মান প্রদান করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয় অভিন্ন প্রশ্নে সম্মিলিত পরীক্ষার কথা। প্রজ্ঞাপনের আলোকে আজ ১৬ এপ্রিল হাটহাজারিতে স্বীকৃতি বাস্তবায়ন কমিটির  প্রথম বৈঠকে স্বীকৃতি প্রাপ্ত ছয় বোর্ডের সম্মিলিত পরীক্ষার সিদ্ধান্ত হয়।

কিন্তু এতো অল্প সময়ে কী সম্ভব বৃহৎ পরিসরের পরীক্ষা নেয়া সম্ভব? নিলে তার পদ্ধতিও কী হতে পারে? ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের কী করতে হবে এ কথায় বলেছেন দেশের বিশিষ্ট আলেমে দীন ও শিক্ষাবিদ, শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়ার প্রিন্সিপ্যাল ও শায়খুল হাদিস, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর আমেলা ও শুরা সদস্য আল্লামা মুহাম্মদ আবূ মূসা।  তার সঙ্গে কথা বলেছেন আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম :  দেশে প্রথমবারের মতো কওমি মাদরাসার ছয় বোর্ডের সম্মিলিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টিকে কীভাবে দেখছেন?

আল্লামা আবূ মূসা : হ্যাঁ, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের মাধ্যমে জানলাম ছয় বোর্ড সম্মিলিত পরীক্ষা হবে। এজন্য আওয়ার ইসলামকে ধন্যবাদ। আমি মনে করি, এটি একটি প্রসংশনীয় উদ্যোগ। ভালো উদ্যোগ। সম্মিলিত পরীক্ষা সারা দেশের কওমি মাদরাসা শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।

সাথে সাথে স্বীকৃতি প্রদানের জন্য আমি প্রধানমন্ত্রীসহ কওমির সঙ্গে সংশ্লিষ্ট সকল আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

আওয়ার ইসলাম :  সম্মিলিত পরীক্ষার জন্য এক বছর সময় দিলে ছাত্রদের জন্য সহজ হতো না?

আল্লামা আবূ মূসা : এ বছর থেকেই সম্মিলিত পরীক্ষা নেয়া ছিলো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা যদি এই স্বল্প সময়ে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারলে সেটা হবে আমাদেরে যোগ্যতা প্রমাণ।

তাছাড়া স্বীকৃতি প্রদানের পর এ বছর পরীক্ষা না নিলে প্রায় এক বছর চলে যেতো। এতে বিষয়টা খানিক হালকা হয়ে যেতো বলে আমি মনে