বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইবনে বতুতার দেখা হজরত শাহজালাল রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহফুয আহমদ
অতিথি লেখক, আওয়ার ইসলাম

ইবনে বতুতা বিশ্ববিখ্যাত একজন মুসলিম পর্যটক। তাঁর পূর্ণ নাম মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে ইবরাহিম। মরক্কোর তাঞ্জিয়া এলাকায় ৭০৩ হিজরি মোতাবেক ১৩০৪ খ্রিস্টাব্দে তিনি জন্ম লাভ করেন।

তাঁর পিতা একজন ফকিহ ও বিচারক ছিলেন। তিনি নিজের ছেলেকেও এভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। বস্তুত ইবনে বতুতা দ্বীনি শিক্ষায় আত্মনিয়োগও করেছিলেন। কিন্তু অত্যধিক ভ্রমণ সখ্যতা লেখাপড়ার শেষ পর্যন্ত তাঁকে পৌঁছতে দেয়নি।

২২ বছর বয়সে ৭২৫ হিজরি মোতাবেক ১৩২৫ খ্রিস্টাব্দে তিনি হজের উদ্দেশে বের হন। হজ শেষ করে বিশ্ব ভ্রমণের মিশন শুরু করে দেন। একাধারে ২৪ বছর দুনিয়ার বহু অংশ ভ্রমণ করে ৭৪৯ হিজরি মোতাবেক ১৩৪৯ খ্রিস্টাব্দে তিনি মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন। এ দীর্ঘ সময়ে মরক্কো, আল জাজিরা, তিউনিসিয়া, তারাবলুস, মিসর অতপর ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, হিজায, তারপর ইরাক, ইরান, ইয়েমেন, আফ্রিকা, ওমান, বাহরাইন, হিন্দুস্তান, খুরাসান, তুরস্ক, আফগানিস্তান, চীন প্রভৃতি দেশ তিনি সফর করেন।

ইতোমধ্যে চারবার দীদারে বাইতুল্লাহ ও জিয়ারতে মদিনারও সৌভাগ্য অর্জন করেন। সে অনেক দীর্ঘ ইতিহাস। অবশেষে ১৩৭৭ খ্রিস্টাব্দে তিনি মৃত্যু বরণ করেন।

ইবনে বতুতা রহ. তাঁর এ দীর্ঘ বিশ্ব ভ্রমণের কাহিনী লিপিবদ্ধ করে আমাদের জন্যে শিক্ষার অনেক উপাদান রেখে গেছেন। এটিকে ১৪শ শতকের পূর্ব, মধ্য এবং দক্ষিণ এশিয়ার মুসলিম সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম দলিল হিসেবে বিবেচনা করা হয়। তাঁর সে ভ্রমণকাহিনী সম্বলিত গ্রন্থটির নাম হচ্ছে: ‘তুহফাতুন নুযযার ফি গারায়িবিল আমসার ও আজায়িবিল আসফার।’ তবে এটি ‘আর রিহলা’ নামে সমধিক প্রসিদ্ধ।

সুলতান আবু ইনান আল মারিনির আদেশে ৭৫৬ হিজরিতে মরক্কোর ফেজ নগরীতে ইবনু জুযাঈ আল কালবির হাতে তিনি এটি লেখান। গ্রন্থটি বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়েছে। পশ্চিমা বিশ্বের অনেক লেখক, চিন্তক ও গবেষক প্রাচ্যের ধর্মীয়, ভৌগলিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে অন্যতম একটি উৎস হিসেবে বইটি থেকে উপকৃত হন।

ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশ নামক ভূখণ্ডেও (তখনকার বাঙ্গাল) ভ্রমণ করতে আসেন।

প্রথমে তিনি চট্টগ্রামের স্থানীয় রাজার মেহমান হন। সেখানে রাজপ্রসাদে তাঁর মেহমানদারি করা হয়à¥