বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কাজী মু'তাসিম বিল্লাহ স্মারকগ্রন্থ প্রকাশ করলো মালিবাগ জামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের খ্যাতনামা শায়খুল হাদীসদের অন্যতম, প্রথিতযশা আলেমে দীন, আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. এর স্মরণে বর্ধিত কলেবরে স্মারকগ্রন্থ প্রকাশ করলো মালিবাগ জামিয়া।

গত ১৩ এপ্রিল বৃহস্পতিবারে আনুষ্ঠানিকভাবে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন হয় । উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জামিয়া মালিবাগের প্রায় তিন শতাধিক ফুযালায়ে কেরাম ছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সকাল সাড়ে দশটায় কারী আবদুর রহমান সফওয়ানের তিলাওয়াতের মধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয় মসজিদের দুতলায়। চলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। জোহরের পর আপ্যায়নের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে কাজী সহেব রহ. এর জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন বক্তাগণ। তারা বলেন, কাজী সাহেব রহ. ছিলেন যুগশ্রেষ্ঠ পরহেযগার আলেম। তাঁর মতো বিজ্ঞ আলেম এ যুগে দুর্লভ। উন্নত আখলাক, সদা হাস্যোজ্বল আচরণ, স্বচ্ছ ও আন্তরিক চলাফেরা তাঁকে নিয়ে গিয়েছিলো উনন্ন উচ্চতায়। তাঁর শুদ্ধ ভাষা, সুস্পষ্ট উচ্চারণ, হৃদয়গ্রাহী উপস্থাপনা অল্পতেই শ্রোতাদের মনযোগ কেড়ে নিতো।

শিক্ষক হিসেবে তিনি ছিলেন ছাত্রদের সবচেয়ে প্রিয়। তাঁর দরসের বৈশিষ্ট্য ছিলো আলাদা। ছাত্ররা তাঁর দরসে বসার জন্য উদগ্রীব হয়ে থাকতো সবসময়। মুফতি আবদুস সালাম বলেন, তাঁর দরসে হাদীসের মজলিস ছিলো মুগ্ধতার এক জান্নাতি আবহ। তাঁর প্রদত্ত হাদীসে নববীর ব্যাখ্যা-বিশ্লেষণে শরীর মন শীতল হয়ে উঠত। তাঁর দরসে হাদীসে বসে মুগ্ধতার সরোবরে আবগাহন করে শ্রোতা হারিয়ে যেতেন কোনো এক তেপান্তরে। তাঁর মুখনিঃসৃত হাদীসের ব্যাখ্যা শুনে অকপটেই মন বলে উঠত এর বাইরে কোনো ব্যাখ্যাই গ্রহণযোগ্য নয়।' এছাড়া আরো অনেকেই এই মহান সাধকের আদর-শাসনের কথা বলেন।এসময় প্রিয় উস্তাদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

মালিবাগ জামিয়ার নায়েবে মুহতামিম মুফতি আনোয়ার শাহ সাহেবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা সাখাওয়াত হুসাইন, মাওলানা আব্দুল আখিরসহ আরও অনেকে। আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. ছিলেন দেশের অন্যতম