মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ ইসলামী আন্দোলনের মহসমাবেশ; ঢাকা অভিমুখে লাখো মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি অপসারনের দাবিতে আজ শুক্রবার মহাসমাবেশের ডাক দিয়েছে পীর সাহেব চরমোনাই এর  নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ । রাজধানীর বাইতুল মোকাররমে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

পূর্ব ঘোষিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে  ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে দলের কর্মী  সমর্থক এবং বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসলমান ঢাকা অভিমুখে রওনা হয়েছেন।

জানা যায় , মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দলটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি হাতে  নেয়া হয়েছে । মহাসমাবেশ সার্বিক সফল করার লক্ষ্যে একটি মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি ও কয়েকটি সাব কমিটি গঠিত হয়েছে।

দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এর নেতৃত্বে, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদকে সদস্য সচিব, এবং আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকনসহ, ৪ যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমাকে সদস্য করে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি করা হয়েছে।

প্রসঙ্গ, সুপ্রিম কোর্টের সামনে নির্মিত গ্রিক দেবীর মূতি অপসারণের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মএসূচি পালন করে আসছে। ধারাবাহিক  কর্মসূচির অংশ হিসেবে আজ ২১ এপ্রিল মহাসমাবেশ করার কথা।

[দ্রুত মূর্তি সরাতে চরমোনাই পীরের আল্টিমেটাম]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ