হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নির্বাচন (২০১৭-২০১৯) সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। এতে আব্দুস ছোবহান ভূঁইয়া নেতৃত্বাধীন হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।
মাত্র একটি ছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২৭টি পদের মধ্যে ২৬টিতেই জয়ী হয়েছে ঐক্য ফ্রন্ট। ঢাকা আঞ্চলিক পরিষদের ১৩টির মধ্যে ১২টিতে জয়ী হয়েছে ঐক্য ফ্রন্ট। এছাড়া সিলেট আঞ্চলিক পরিষদের সাতটির মধ্যে পাঁচটিতে গণতান্ত্রিক ফোরাম ও দুটিতে ঐক্য ফ্রন্ট এবং চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাতটির চারটিতে গণতান্ত্রিক ফোরাম ও তিনটিতে ঐক্য ফ্রন্ট জয়ী হয়েছে।
গণতান্ত্রিক ফোরাম থেকে শুধুমাত্র একটি পদে নির্বাচিত হন ফরিদ আহমেদ মজুমদার।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিল এক হাজার ১৫৭টি। গণনা শেষে রাত আড়াইটায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হারুন উর রশীদ।
নির্বাচনে আব্দুস ছোবহান ভূঁইয়া পেয়েছেন ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহাসচিব ও হাব গণতান্ত্রিক ফোরামের প্যানেল প্রধান শেখ আবদুল্লাহ পেয়েছেন ৪২০ ভোট। আর সাবেক সভাপতি ও হাব সমন্বয় পরিষদের জামাল উদ্দিন আহমেদ পেয়েছেন ১৯৩ ভোট।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য নির্বাচিতরা হলেন- মাওলানা ইয়াকুব শরাফতী (৫২৩), মোহাম্মদ রুহুল আমিন (৫১৮), এ এস এম ইব্রাহিম (৫০৯), মোহাম্মদ ওয়াহিদুল আলম (৫০৮), মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম (৫০৪), আকবর হোসেন মঞ্জু (৪৯৩), মোহাম্মদ আব্দুল হামিদ (৪৯২), মাওলানা ফজলুর রহমান (৪৮৯), শাহাদত হোসাইন তসলিম (৪৮৭), ক্বারী গোলাম মোস্তফা (৪৮১), এম এন এইচ খাদেম দুলাল (৪৭৭), মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৭৬), আব্দুস সালাম আরেফ (৪৭৩), লায়ন মো: সোলাইমান (৪৬৫), মোহাম্মদ আবু তাহের (৪৪৪), অ্যাডভোকেট আবদুল্লাহ আল নাসের (৪৩৬), গোলাম মোহাম্মদ (৪২৭), মো: নাজিম উদ্দিন (৪২৭), ফরিদ আহমেদ মজুমদার (৪২৭) ও মাজহারুল হক ভুইয়া (৪২৫)।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চট্টগ্রাম অঞ্চলের বিজয়ীরা হলেন- মোহাম্মদ শাহ আলম (৫৭০), মোহাম্মদ জিয়া উদ্দিন চৌধুরী (৫৬৫) ও মাহমুদুল হক পিয়ারু (৫৫৯)।
সিলেঠ অঞ্চলের নির্বাচিত কেন্দ্রীয় নেতারা হলেন- খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী (৪৯১), জহিরুল কবির চৌধুরী (৪৭৯) ও মুহাম্মদ আব্দà§