সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

কওমি আলেমদের হীনম্মন্যতায় ভোগার দিন শেষ: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কওমি আলেমদের হীনম্মন্যতায় ভোগার দিন শেষ। এখন আপনাদের শিক্ষা সরকারীভাবেও মর্যাদা পেয়েছে।

জামিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার দাওরায়ে হাদীসের খতমে বুখারী ও দোয়া মাহফিলে গতকাল (শুক্রবার) হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী এ কথা বলেন।

তিনি বলেন, একজন ঈমানদার মুসলমান কখনোই অন্যায় ও খারাপ কাজে জড়িত হতে পারে না। আর মুসলমানদের যে কোন ভাল কাজের ইহ-পরকালীন সফলতার জন্য অবশ্যই নিয়্যাত ও উদ্দেশ্যকে বিশুদ্ধ করতে হবে এবং নীতি-আদর্শে অবিচল থাকতে হবে।

আল্লামা শাহ আহমদ শফী কওমি মাদরাসা শিক্ষার সনদকে সরকার কর্তৃক মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) সমমান প্রদান করায় মহান আল্লাহর শোকরিয়া আদায় করে তরুণ আলেমদের উদ্দেশে বলেন, কওমি আলেমদের হীনম্মন্যতায় ভোগার দিন শেষ হয়েছে। এখন আপনাদের শিক্ষা সরকারীভাবেও মর্যাদা পেয়েছে। সুতরাং ছাত্র জীবনের দীর্ঘ সাধনার মাধ্যমে অজির্ত ইলমকে নানা ক্ষেত্রে আরো কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, নানা পর্যায় থেকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে এবং আলেমদের আদর্শচ্যুত করার বহুবিদ ষড়যন্ত্র চলতেই থাকবে। এ পর্যায়ে আলেমগণ যদি নীতি ও লক্ষ্যে অবিচল ঐক্যবদ্ধ থাকতে পারেন, তবে কোন ষড়যন্ত্রণই কওমি মাদ্রাসা শিক্ষার ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ।

দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদীস (স্নাতকোত্তর) সমাপনী বর্ষের হাদীস শাস্ত্রের সর্বনির্ভরযোগ্য গ্রন্থ বুখারী শরীফের শেষ ক্লাসের দরসদানের পর আখেরী মুনাজাত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাপনী ক্লাস ও দোয়া মাহফিল পরিচালনা করেন দেশের প্রবীণ ও শীর্ষ আলেম হেফাজতে ইসলামের আমীর, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদীস পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফী। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই দ্বীনি সমাবেশে আগত অতিথি ছাড়াও দাওরায়ে হাদীস (টাইটেল) সমাপনী ক্লাসের প্রায় আড়াই হাজার তরুণ আলেম শরীক ছিলেন।

এর আগে প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে হাদীস চর্চা ও গবেষণার ইতিহাস তরুণ আলেমদের উদ্দেশ্যে তুলে ধরেন। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তরুণ আলেমদের উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমানে দেশে-বিদেশে ইসলাম ও মুসলিম বিরোধী ষড়যন্ত্র ভয়াবহ রূপ নিয়েছে। নানা