শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হাওর ও পাহাড়ি এলাকায় আবাসিক স্কুল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় ও হাওর অঞ্চলে আবাসিক স্কুল করার নির্দেশ দিয়েছেন। শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী।

আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘পাহাড় ও হাওর অঞ্চলে আবাসিক স্কুল করার নির্দেশ দিয়েছি। কারণ হাওর এলাকায় পানি পার হয়ে আসাটা ঝুঁকি। পাহাড় এলাকায়ও মাইলের পর মাইল হাঁটতে হয়। সেখানেও তাদের জন্য কষ্ট। সেক্ষেত্রে আবাসিক স্কুলটাই ভালো হবে।’

তিনি বলেন, ‘সবাই উচ্চ শিক্ষা গ্রহণ করবে না এমন কথা চিন্তা করে অষ্টম শ্রেণির পর কারিগরিও বিজ্ঞান শিক্ষার ওপর সরকার গুরুত্ব দিয়েছে।’

স্বাধীনতার পর বঙ্গবন্ধুই  প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করে সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী।

দেশে সবার জন্য উচ্চ শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করেছে। এরইমধ্যে এই ট্রাস্ট ফান্ডে এক হাজার কোটি টাকা জমা হয়েছে। এই ২০১২-১৩ অর্থবছর থেকে এ পর্যন্ত এ তহবিলের অর্থে ১১ লাখ ৮০ হাজার ৫১০ জনকে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি দেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বীরশ্রেষ্ঠ, দুই বীর উত্তম, দুই বীর বিক্রম এবং ছয় বীর প্রতীকের প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে তিন লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন।

-এআরকে

কওমি মাদরাসাকে হেফাজতের সাথে গুলিয়ে ফেলছেন কেনো? স্বরাষ্ট্রমন্ত্রী

কওমি শিক্ষা আছে বলেই আমরা এখনও খাঁটি মুসলমান: স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ