মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বন্দী পিতার উদ্দেশ্যে ফিলিস্তিনি মেয়ের আবেগঘন চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : হামাস নেতা আবদুল্লাহ বারগুতি ইসরাইলের জেলে বন্দী। অত্যাচারী ইসরাইলের আদালত তাকে ৬৭ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আজ এক সপ্তাহ ধরে আবদুল্লাহ বারগুতির নেতৃত্বে ইসরাইলের জেলেখানায়  অনশন করছে ফিলিস্তিনি বন্দীরা।

আবদুল্লাহ বারগুতির ১৪ বছরের মেয়ে সাফা গত বৃহস্পতিবার স্কুলের ্এক অনুষ্ঠানে তার বাবার উদ্দেশ্যে একটি চিঠি পাঠ করে। সাফা রামাল্লার ওয়েস্ট ব্যাংকের কাসেম আল রামি গার্লস স্কুলের ছাত্রী। সে এক মাস বয়সে তার বাবাকে ্ইসরাইলি পুলিশ ধরে নিয়ে যায়।

‘‘তোমাকে দেখার, তোমার সাথে থাকার অধিকার আমার আছে বাবা!

বাবা, তুমি আমাদের গর্বের অনন্ত উৎস। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। প্রতি দিন প্রতি ক্ষণে আমি তোমাকে স্মরণ করি, তুমি জেগে থাকো আমার চেতনায়। তুমি অবিচল থাকো বাবা! আল্লাহর দয়ায় আগামী বছর তুমি আমাদের সাথেই থাকবে।

আমি আবার বলছি, তোমাকে দেখার, তোমার সাথে থাকার অধিকার আমার আছে বাবা! কারণ আমি এ কথা তোমাকে বার বার বলতে পারি না।’’

হামাস নেতা বারগুতি ২০০৩ সালে ইসরাইলি পুলিশের হাতে গ্রেফতার হয় এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাকে সামরিক কোর্ট সর্বোচ্চ ৬৭ বছর কারাদণ্ড দেয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

গরুর জাতীয় পরিচয়পত্র করবে ভারত সরকার!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ