তিতাস নদীর ত্রিমোহনার দুই অংশে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া ও চরলহনিয়া, অপরটি পশ্চিম অংশে কুমিল্লার রামকৃষ্ণপুর বাজার। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার তিন উপজেলার এই সীমান্তবর্তী তিতাস নদীর ওপর নির্মিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ‘ওয়াই সেতু’। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা।
সেতুটি যে কোনো দিন যে কোনো সময় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানান, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম এমপি। স্বপ্নের এই সেতু চালু হলে পাল্টে যাবে চারদিকে নদীবেষ্টিত বাঞ্ছারামপুরের চেহারা। নদী পাড়ি দেওয়ার অপেক্ষার প্রহর আর গুনতে হবে না এখানকার সাধারণ মানুষকে। অতি অল্প সময়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ এখন সময়ের ব্যাপার। শুধু তা-ই নয়, বিশ্বের বৃহত্তর এই ওয়াই সেতুতে বদলে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে সম্ভাবনাময় বাঞ্ছারামপুরের অর্থনীতির চাকা। সেতুটি ওয়াই আকৃতির হওয়ায় এর নামকরণ করা হয়েছে ‘ওয়াই সেতু’।
ত্রিমোহনার দুই অংশে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া ও চরলহনিয়া, অপরটি পশ্চিম অংশে কুমিল্লার রামকৃষ্ণপুর বাজার বিভক্ত করেছে। এখন চলছে শেষ মুহূর্তের লেভেলিংয়ের কাজ, ধোয়ামোছা, ছোটখাটো ত্রুটিবিচ্যুতি সারাই ও রঙের কাজ। সেতুটি চালু হলে দুই জেলার তিন উপজেলার মধ্যে রচিত হবে সেতুবন্ধন। ফলে এ অঞ্চলের অর্থনীতির চাকা পাল্টে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে এলাকাবাসী ও সেতু সংশ্লিষ্টদের দাবি, সেতুটি বিশ্বের বৃহত্তম ওয়াই সেতু। তবে কেউ কেউ বলছেন, বিশ্বের নয়, এশিয়ার সর্ববৃহৎ ওয়াই সেতু এটি। মূল সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সংযোগ সড়কের কাজও শেষ পর্যায়ে। আগামী মাসের যে কোনো সময় দিনক্ষণ ঠিক করে সেতুটি উদ্বোধন করা হবে বলে জানালেন বাঞ্ছারামপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে নাভানা বিল্ডার্সের আওতায় ২০১১ সালের ১৬ জুন সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৭৭১ দশমিক ২০ মিটার এবং প্রস্থ ৮ দশমিক ১০ মিটার। দৃষ্টিনন্দন এই সেতু নির্মাণে খরচ ধর