শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

পৃথিবীর কোনো প্রধান বিচারপতি এত কথা বলেন না : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি গণমাধ্যমে প্রধান বিচারপতির বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পৃথিবীর কোনো দেশের প্রধান বিচারপ্রতি এত কথা বলেন না।

গত সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা একটি অনুষ্ঠানে বলেন, ‘প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক।’ এর পর গতকাল আরেকটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ‘দেশে শুধু অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট নয়, সুশাসনও দরকার।’

প্রধান বিচারপতির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রতিবেশীসহ বিশ্বের কোনো দেশের প্রধান বিচারপতি জনসমক্ষে (পাবলিকলি) এত কথা বলেন না। প্রধান বিচারপতিরা বিচার বা আইনসংশ্লিষ্ট বিষয়াদি ছাড়া অন্য বিষয় নিয়েও কথা বলেন না।’

‘যদি প্রধান বিচারপতির মনে কোনো ক্ষোভ থাকে, বিচার বিভাগ নিয়ে কোনো কথা থাকে, তাহলে তিনি সরকারের সঙ্গে আলোচনা করতে পারেন’, বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

আজ দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।

গ্রিক মূর্তি নিয়ে আদালত যেন কলুষিত না হয় : আইনমন্ত্রী

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ