শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ফের শুরু অপারেশন ’ঈগল হান্ট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ সকালে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার পরে ফের ওই আস্তানায় অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

গতকাল বুধবার রাত ৯টার দিকে সোয়াটের অভিযান সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ঈগল হান্ট’। আজ সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। গতকাল ভোর থেকেই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঢাকা থেকে সোয়াট পৌঁছার পর অভিযান শুরু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, শিবগঞ্জের প্রত্যন্ত এলাকা মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী গ্রামের যে বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়েছে, সেটির মালিক সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাস। সেখানে রফিকুল ইসলাম আবু তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন। প্রায় আট বছর আগে আব্বাস বাজার এলাকার রুহুল আমীনের মেয়ে সুমাইয়া খাতুনকে বিয়ে করেন আবু।

পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় নিজ বাড়ি থেকে আধা মাইল দূরে জেন্টু বিশ্বাসের বাড়িতে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম আবু।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ