রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেভিড ক্যামেরনের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীরর সরকারি বাসভবন গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

যুক্তরাজ্যের ফ্র্যাগিলিটি, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বিষয়ক আইজিসি কমিশনের চেয়ারম্যান ক্যামেরন বুধবার রাত ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বাংলাদেশে ২৪ ঘন্টারও কম সময়ের এই প্রথম সফরে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি)-এ এক গোলটেবিল আলোচনায় যোগ দেবেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী। এই প্রতিষ্ঠানটি উন্নয়নশীল দেশগুলোর টেকসই প্রবৃদ্ধির সহায়তায় নীতিমালা তৈরিতে সহায়তা করে থাকে।

২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ক্যামেরন ডিএফআইডি’র অর্থায়নে পরিচালিত প্রকল্প ও একটি পোশাক কারখানা পরিদর্শন করবেন।

প্রকাশ্যে শঙ্কা, আড়ালে ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত বিএনপির

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ