শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শাবান মাস এসেছে, রমজানের প্রস্তুতি শুরু করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী

আরবী মাস হিসাবে আজ থেকে শুরু হয়েছে শাবান মাস। আর ক'দিন পরই রহমত, বরকত, মাগফিরাতের মাস রমজান সমাগত। এই মহান মাসের যথাযোগ্য মর্যাদা দান ও এর থেকে পূর্ণাঙ্গ ফায়দা অর্জনের জন্য চাই যথেষ্ট পূর্বপ্রস্তুতি। রাসূলুল্লাহ সা. রজব মাসের শুরু থেকেই রমজানের প্রস্তুতি নিতেন এবং সাহাবাদেরও এর নির্দেশ দিতেন। সালাফে সালেহীনের জীবনে পাওয়া যায় যে, তারা বছরের প্রথম ছয় মাস রমজানের প্রস্তুতি নিতেন, আর  বাকি ছয় মাস আমল কবুলের দোয়া করতেন। সঠিক অর্থে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি সেই সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

*ব্যক্তিগত প্রস্তুতি

১. সজাগ সতর্ক হওয়াঃ  শাবানের আগে ও পরে দু'টি মহিমান্বিত মাস (রজব ও রমজান) থাকায় অনেক সময় শাবানের ব্যাপারে ঔদাসিন্য দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ''শাবান মাস সম্পর্কে মানুষ উদাসিন''। তাই শাবান মাসের আমলসমূহের ব্যাপারে অবহেলা না করে আরো বেশি সজাগ সতর্ক ও যত্নবান হওয়া উচিৎ।

২. তাওবা ও ইস্তেগফারঃ রমজান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভের মাস। তাই এই মাস আসার পূর্বে সকল প্রকার গুনাহ থেকে পবিত্র হওয়া জরুরি। কারণ গুনাহের আধিক্য আমলের প্রতি অনীহা সৃষ্টি করে। ইমাম ফুযাইল রহঃ বলেন, '' যদি তুমি দিনে রোজা রাখতে ও রাতে কিয়াম করতে না পারো তবে ধরে নাও বন্দি; তোমার গুনাহ তোমাকে আবদ্ধ করে রেখেছে''।

বিশেষত বান্দার হক্ব সম্পর্কিত কোন বিষয় থাকলে রমজান আসার পূর্বেই তা মিটিয়ে ফেলা জরুরি। হাদিসে এসেছেঃ ''আল্লাহ্‌ তায়ালা মধ্য শাবানের রাতে ( শবে বরাত) বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং মুশরিক ও বিবাদকারী ব্যতীত সবাইকে ক্ষমা করেন''।

৩. দোয়া করা:  ক্ষণস্থায়ী এই জীবনের প্রদ্বীপ যেকোন সময় নিভে যেতে পারে, তাই রমজানপ্রাপ্তির জন্য বেশী বেশী দোয়া করা উচিৎ। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে, রাসুলুল্লাহ সাঃ রজব মাস আসলে এই দোয়া পড়তেনঃ '' আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান'' ( অর্থঃ হে আল্লাহঃ আপনি রজব ও শাবান মাসে আমাদের (জীবনে) বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌছে দিন)।