মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্ত্রীর করা মামলায় কারাগারে পুলিশ অফিসার স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনায়  স্বামীর বিরুদ্ধে স্ত্রী রুমার করা  নারী নির্যাতন মামলায় অবশেষে চট্টগ্রামের পটিয়া থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা রেফায়েত উল্লাহ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল আমিন বিপ্লব তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্ত্রী নাছরিন আক্তার রুমার দায়ের করা নির্যাতন মামলায় সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

জানা যায়, গত ১৮ জানুয়ারি খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা স্ত্রী রুমা তাকে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী রেফায়েত উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। গতকাল এ মামলার শুনানির দিন ধার্য ছিল। এর আগে শনিবার নির্যাতনের নানা বিবরণ তুলে ধরে স্বামী রেফায়েতের বিরুদ্ধে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন রুমা।

তিনি জানান, ১৯৯৯ সালের ৩০ সেপ্টেম্বর কুমিল্লার লাকসাম থানার সাতবাড়িয়া গ্রামের রেফায়েত উল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। দুই বছর আগে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা অবস্থায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে তার স্বামী কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন এবং হ্যাপী চৌধুরী নামে এক নারীর প্রতি আসক্ত হন। এর প্রতিবাদ করায় তাকে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন করেন রেফায়েত।

এসএস/