রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

১৮ টন চালসহ সুরমায় ডুবল ত্রাণের নৌকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওরের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য পাঠানো একটি ত্রাণবাহী নৌকা ঝড়ের কবলে পড়ে সুনামগঞ্জের সুরমা নদীতে ডুবে গেছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, নৌকাটিতে ১৮ টন চাল ছিল।

রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।

সোমবার সকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, রোববার রাতে ১৮ টন চাল নিয়ে একটি নৌকা জেলা শহরের ঘাট থেকে সদর উপজেলার রঙগারচর যাচ্ছিল। অকাল বন্যায় ফসল হারানো মানুষদের সাহায্যের জন্য এসব ত্রাণ যাচ্ছিল। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে গেছে। তাদের এখানে ডুবুরি কম, বাইরে থেকে ডুবুরি এনে চাল উদ্ধারের চেষ্টা চলছে।

রোববার রাতে ওই ঝড়ে জেলার কমপক্ষে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক জানিয়েছেন, এরই মধ্যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাওরের মানুষ না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ