শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হেফাজতে ইসলামের নায়েব আমীরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমীর, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুহাদ্দিস, আল্লামা মুফতি মুজাফফর ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার সকাল ১০টা ১৫মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালেরর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় পরিবার, অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছে। তার ইন্তেকালে কওমি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আল্লামা মুফতি মুজাফফর রহ. ছিলেন উপমহাদেশের অন্যতম দীনি বিদ্যাপীঠ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুসলিম শরীফের উস্তাদ এবং জামিয়ার ইসলামী আইন গবেষণা বিভাগের প্রধান পরিচালক৷