শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামি জোট নিয়ে এরশাদের দৌড়ঝাপ: যারা যাচ্ছে, যারা যাচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুমায়ুন আইয়ুব: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেত্বেতে নতুন জোটের ঘোষণা আসছে শিগগির। জোটে থাকার কথা শোনা যাচ্ছে বিএনটি ছেড়ে আসা ইসলামি ঐক্যজোটসহ খেলাফত মজলিস এবং কয়েকটি ইসলামি দলের।

এদিকে গত ১ এপ্রিল ৩৫টি ইসলামি দল নিয়ে গঠিত হয়েছে জাতীয় ইসলামি এক্যজোট। জোট গঠনের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তার নেতৃত্বেই আগামী ৭ মে সকালে নতুন জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। মন্ত্রী পরিষদ ছাড়ারও সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় পার্টি।

সেই জোটে থাকছে কি ইসলামি ঐক্যজোট? জানতে চাইলে দলটির চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী আওয়ার ইসলামকে বলেন, দলীয় ফোরামে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। নিজেরা আলাপ-আলোচনা করেই না তবে জোট! হঠাৎ করে এ জাতীয় কোন সিদ্ধান নেওয়াও সম্ভব নয়।

একই দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, রাজনৈতিক জোট গঠনের পরিবেশ-পরিস্থিতির জন্য দুটি বিষয়ের প্রয়োজন হয়। এক. আন্দোলন কেন্দ্রিক জোট  দুই. নির্বাচক কেন্দ্রিক জোট। এখন কোনটারই সময় নয়। তা ছাড়া ইসলামি ঐক্যজোট একটি নিয়মতান্ত্রিক দল। হঠাৎ কোন সিদ্ধাত নেওয়া সম্ভব নয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন,  জোট গঠনে এরশাদের প্রস্তাব  পেয়েছি। দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে শিগগির কোন সিদ্ধান্তও হবে বলে মনে হয় না। একই মতামত ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনও।

হুসেইন মুহাম্মদ এরশাদের নতুন জোটকে রাজনৈতিক অসততা উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আাতাউর রহমান বলেন, এটা এরশাদের অনৈতিক চিন্তা। তার দল এখনও আ. লীগের মহাজোটে আছে, মন্ত্রীপরিষদেও আছে। এরশাদ সাহেবও প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন; তাহলে শুধু এই রাজনৈতিক অসততার কী প্রয়োজন? এক জোটে থেকে আরেক জোটের আত্মপ্রকাশের ঘোষণা-রাজনৈতিক অসততা।

তবে পরিস্কার জানাচ্ছি, ইসলামী আন্দোলন  মোটেও জোটের বিষয়টি নিয়ে ভাবছে না। এখন কোন সম্ভাবনাই নেই। তবে ভবিষ্যতে কী হয় না হয় তা তো আর আগাম বলা যায় না।

এদিকে বুধবার একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয় এরà