শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

২৪ জেলায় নতুন ডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২৪ জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ডিসিরাই জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার ডিসি মো. আশরাফ উদ্দিনকে যশোরের ডিসি, ফেনীর ডিসি আমিন উল আহসানকে খুলনায়, লক্ষ্মীপুরের জিল্লুর রহমান চৌধুরীকে চট্টগ্রামে, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব খালেদ রহিমকে নীলফামারী, কুড়িগ্রামের ডিসি খান মো. নূরুল আমিনকে টাঙ্গাইলে, ঝিনাইদহের ডিসি মাহবুব আলম তালুকদারকে নোয়াখালী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক নাজমুস সাদাত সেলিমকে মানিকগঞ্জে, নড়াইলের ডিসি হেলাল মাহমুদ শরিফকে রাজশাহী, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মনোজ কুমার রায়কে ফেনী, আরবান প্রাইমারি হেলথ কেয়ার ওয়েলফেয়ার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সাবিরুল ইসলামকে সুনামগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরকে গাজীপুরে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মাছুমুর রহমানকে পটুয়াখালী, বিদ্যুৎ বিভাগের উপসচিব শওকত আলীকে রাজবাড়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদকে চুয়াডাঙ্গা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মোকাম্মেল হককে জয়পুরহাটে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো. জাকির হোসেনকে ঝিনাইদহে, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপসচিব ওয়াহিদুল ইসলামকে মাদারীপুরে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে কুড়িগ্রাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব গৌতম চন্দ্র পালকে গাইবান্ধায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বেগম হুমায়রা বেগমকে লক্ষ্মীপুরে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব এমদাদুল হক চৌধুরীকে নড়াইলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমানকে মাগুরায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নূরে আলম সিদ্দিকীকে বগুড়ায় এবং বাংলাদেশ স্টেশনারি অফিসের উপপরিচালক হামিদুল হককে ঝালকাঠির ডিসি করা হয়েছে।

৩০০ আসনে ৯০০ প্রার্থী প্রস্তুত বিএনপির!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ