রোকন রাইয়ান: কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের পর অনেকগুলো উচ্চতর গবেষণা বিভাগ রয়েছে। এর মধ্যে ফতোয়া বিভাগ অন্যতম। যাকে আরবিতে ‘তাখাচ্ছুছ ফিল ফিকহি ওয়াল ইফতা’ বলা হয়। একসময় সীমিত কিছু মাদরাসায় এ বিভাগ থাকলেও এখন অধিকাংশ মাদরাসাতেই বিভাগটির অস্তিত্ব দেখা যাচ্ছে। ফলে মানের দিক থেকে অভিযোগ উঠেছে ঘাটতির।
ফতোয়া বা আইনশাস্ত্র সমাজ ও ব্যক্তিজীবনের উল্লেখযোগ্য দিক। মুসলিমদের জীবন চলতে মাসআলা মাসায়েল জানা জরুরি। তেমনিভাবে নতুন আবিস্কৃত সমস্যাগুলোরি সুষ্ঠু সমাধান এবং সে অনুযায়ী চলার জন্য দরকার সঠিত তত্ত্বাবধান। কিন্তু যত্রতত্র ফতোয়া বিভাগের বিস্তৃতি বিষয়টিকে হালকা করে ফেলার পাশপাাশি কোনো কোনো ক্ষেত্রে করে তুলছে মানহীন। রাজধানীর এমন অনেক ফতোয়া বিভাগ গড়ে উঠেছে যেখানে সপ্তাহে মাত্র একদিন ক্লাস করেও বছর শেষে সনদ পাওয়া যায়। এখানে কী শেখানে হয় কিভাবে শেখানো হয় এগুলো নিয়ে বড়দের তদারকি না থাকায় বিভাগগুলো হয়ে উঠছে সনদসর্বস্ব।
রাজধানীর তাখাচ্ছুছের সুপরিচিত মাদরাসা শায়েখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার। মুফতি মিযানুর রহমান সাঈদের তত্ত্বাবধানে যেটি সুনামের সঙ্গে চলছে। সম্প্রতি বাংলাদেশের তাখাচ্ছুছ বিভাগ নিয়ে এক সাক্ষাৎকারে আওয়ার ইসলামকে তিনি বলেন, বাংলাদেশের তাখাচ্ছুছের মান দেওবন্দ-করাচীর তুলনায় কোনো অংশে কম নয়। তবে তিনি এও আশঙ্কা করেন, বর্তমানে অনেক তাখাচ্ছুছ বিভাগ খোলা হচ্ছে যারা মানের দিকে তাকাচ্ছেন না। অলিতে গলিতে এসব মাদরাসা গড়ে উঠছে যাদের একটি নির্দিষ্ট ভবনও নেই। এভাবে চললে বাংলাদেশে তাখাচ্ছুছের নিচের দিকে নামতে থাকবে।
মুফতি মিযানুর রহমান সাঈদ মনে করেন, ফতোয়া বিভাগ চালানোর জন্য দেশে একটি নীতিমালা থাকা দরকার। সেই নীতিমালার আলোকেই হতে পারে আমাদের কর্মপন্থা।
সাধারণ মানুষ যখন দীনি বিষয়ে কোনো সমস্যায় পড়েন সবার আগে ছুটেন আলেমদের কাছে। এ কারণে মাসআলা মাসায়েল সংক্রান্ত বিষয়গুলোতে সব সময় সতর্ক থাকা দরকার বলে মনে করেন দেশের অধিকাংশ মুফতি। তাà¦