রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হাওরে দুর্নীতির কথা স্বীকার করলেন চার কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পানিসম্পদ মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই চার কর্মকর্তা হলেন পাউবোর মহাপরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান। বৃহস্পতিবার দুপুরে দুদকের পরিচালক বেলাল হোসেন সেগুনবাগিচার কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, সুনামগঞ্জ হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের খবর গত বছর গণমাধ্যমে আসে। এর পরিপ্রেক্ষিতে দুদক পাউবোকে প্রতিবেদন দাখিল করতে বলে গত বছরের ফেব্রুয়ারি মাসে। ওই চার কর্মকর্তা গত বছর নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেননি। তারা এ বছর অসম্পূর্ণ প্রতিবেদন জমা দিয়েছেন। এর কারণ জানতে চারজনকে গতকাল দুদক কার্যালয়ে তলব করা হয়।

এদিকে দুদকের একটি সূত্র জানায়, দুদকের জিজ্ঞাসাবাদকালে হাওর এলাকায় বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বিষয়ে নিজেদের ব্যর্থতা ও গাফিলতির কথা স্বীকার করেছেন পাউবো ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সূত্র জানায়, তারা জানান, তাদের গাফিলতি ছিল, ঠিকমতো মনিটর করেননি। পুরো বিষয়টায় অনিয়ম হয়েছে। হাওরে বাঁধ নির্মাণে যতটুকু কাজ করার দরকার ছিল, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেই কাজ করেননি। দায়িত্ব এড়িয়ে গেছেন।

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ