রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

১০ মে ভিশন ২০৩০ ঘোষণা করবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১০ মে রূপকল্প ভিশন ২০৩০ ঘোষণা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই দিন বোদ্ধ পূর্ণিমা হলে এরপর দিন ১১ তারিখ সংবাদ সম্মেলনে এটি ঘোষণা করা হবে।

শুক্রবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি এরইমধ্যে সারাদেশে নেতাকর্মীদের সংগঠিত করতে কাজ শুরু করেছে। অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে বেগম জিয়া রূপকল্প ভিশন ২০৩০ ঘোষণা করবেন। এর আলোকেই আসছে নির্বাচনে দলের ইশতেহার তৈরি হবে।

চেয়ারপারসন ঘোষিত রূপকল্প ভিশন ২০৩০তে ক্ষমতায় গেলে জনগণের জন্য কি কি কাজ করা হবে তাও উল্লেখ থাকবে।

 

রূপরেখায় যা যা থাকছে-
রূপরেখায় প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা, রাষ্ট্রের এককেন্দ্রিক চরিত্র ঠিক রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার সংস্কার ও সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সুনীতি, সুশাসন ও সুসরকারের সমন্বয় ঘটানো, গণভোট ফিরিয়ে আনা, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশনসহ সাংবিধানিক ও আধা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনা, উচ্চ আদালতে বিচারক নিয়োগসংক্রান্ত আইন করা, ২০৩০ সালের মধ্যে দেশকে একটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা, মাথাপিছু আয় পাঁচ হাজার মার্কিন ডলার এবং প্রবৃদ্ধি দুই অঙ্কে নেয়ার জন্য বিএনপির পরিকল্পনায় বিস্তারিত থাকবে।

এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, যোগাযোগ, শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন খাতওয়ারি পরিকল্পনাও থাকবে।

দলটির নেতারা বলছেন, জনগণ ও আন্তর্জাতিক বন্ধুদের বার্তা দেয়ার লক্ষ্যে এই রূপরেখা তৈরি করা হচ্ছে।

৩০০ আসনে ৯০০ প্রার্থী প্রস্তুত বিএনপির!

খালেদা জিয়ার প্রেস সচিবের স্ত্রীর রহস্যজনক মৃত্যু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ