রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খাওয়া ভবন তৈরিতে 'ভিশন ২০৩০' দিচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওয়া ভবনের মতো খাওয়া ভবন তৈরি করতেই 'ভিশন ২০৩০' ঘোষণা করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা তাদের একটি পলিটিকাল স্ট্যান্ডবাজি।

রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।

এ সময় 'সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়' শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

কর্মশালায় সংসদ সদস্যদের ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব ইত্যাদি ব্যবহার, ডিজিটাল ব্যবস্থাপনায় নতুন একাউন্ট তৈরি, কনটেন্ট তৈরি করে দৈনন্দিন ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সঙ্গে কার্যকরি দ্বিমুখী যোগাযোগ গড়ে তোলার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এছাড়া অনলাইনে উপস্থিতি নিশ্চিত করা, একাউন্ট ভেরিফাইড করা, অনলাইনে নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য বিষয়েও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এতে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

হামাসের নতুন নেতা নির্বাচিত হলেন ইমাইল হানিয়ে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ