শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

জাতীয় জোটের ঘোষণা দিলেন এরশাদ; সঙ্গে আছে ৫৮ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেয়া হয়েছে। নাম দেয়া হয়েছে ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স (ইউএনএ) বা ‘সম্মিলিত জাতীয় জোট’।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। জোটে  ৫৮টি দল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এ জোটের চেয়ারম্যান হলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়া জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জোটের মুখপাত্র করা হয়েছে। মোট ৫৮টি দল দিয়ে গঠিত এ জোটে জাতীয় পার্টি ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দল মাত্র দুটি।

এর আগে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিভিন্ন বক্তব্যে জানা যায়, দুটি ইসলামিক রাজনৈতিক দলসহ মোট ৫৮টি দল নিয়ে জোট করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি।

দলগুলোর মধ্যে মধ্যে জাতীয় ইসলামী মহাজোটে আছে ৩৫টি দল এবং বাংলাদেশ জাতীয় জোটে আছে ২২টি দল। দুই জোটভুক্ত ৫৭ দল আর ইসলামিক ফ্রন্ট নিয়ে মোট ৫৮টি নিয়ে ইউএনএ গঠন করা হয়েছে।

তবে নিবন্ধিত বেশ কয়েকটি ইসলামী দল এরশাদের নতুন জোটে শরিক থাকার কথা থাকলেও তারা জোটে যায়নি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

গ্রিক মূর্তি ইসলামি মূল্যবোধকে আঘাত করেছে: এরশাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ