রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লেজুরবৃত্তি পরিহার করলে তাগুতি শক্তি টিকতে পারবে না: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে ইসলাম প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

তিনি বলেন, ইসলাম এসেছে বিজয়ের জন্য। ইসলামী নেতৃত্ব ও ব্যক্তিত্বগুলো লেজুরবৃত্তি পরিহার করে কাজ করলে তাগুতি শক্তিগুলো এক মুহুর্তও টিকতে পারতো না।

তিনি আফসোস করে বলেন, আমাদের বদ নসিবের কারণেই ৯২ ভাগ মুসলমানের দেশে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, পীর মাখায়েখ, মসজিদ মাদরাসা থাকার পরও ইসলাম আজ পরাজিত। এর চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে। পীর সাহেব চরমোনাই সকলকে তাগুতি শক্তির সহযোগিতার মনোভাব পরিহার করে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজ সকাল ১০টায় পাবনা জেলার কাশিনাথপুর কারিমিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত উলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুফতি আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি নাজমুল হাছান, মুফতি রবিউল ইসলাম ও মাওলানা আবু বকরসহ স্থানীয় উলামা-মাশায়েখরা বক্তব্য রাখেন।

তিনি নওগাঁ জেলা সভাপতি এ্যাডভোকেট আমেল খান চৌধুরীর বিরুদ্ধে হয়রানীমুলক মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

-এআরকে

নেতা-কর্মীদের হাওরের দুর্গত মানুষের জন্য কাজ করতে বললেন চরমোনাই পীর

ইসলামী শিক্ষার অভাবেই জঙ্গিবাদের উত্থান হয়েছে: চরমোনাই পীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ