শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হিজাব নিয়ে একি বিজ্ঞাপন করল মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিজাবের উপর শ্যাম্পু মাখার একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। যা নিয়ে হইচই পড়ে গেছে মালয়েশিয়ায়। ছোট্ট একটি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে হিজাবে চুল ঢাকা এক নারী ম্যাগাজিন দেখতে দেখতে আপন মনে হাসছেন৷ একটু পর দেখা গেলো পরম মমতায় মাথায় শ্যাম্পু ঘষছেন তিনি, তবে তা হিজাবের উপর দিয়েই!

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। বলাবলি করছেন এটি হিজাবের অপমানের জন্যই তৈরি। অবশ্য কেউ কেউ বলছেন বিজ্ঞাপনে বিজ্ঞাপনে বুঝানো হয়েছে শ্যাম্পু নয় হিজাব পারে চুল ঠিক রাখতে। কারণ বাইরের প্রখর রুদ্রে হিজাবই চুলকে রক্ষা করে।

তবে আপাত দৃষ্টিতে মনে হবে, নেহাত নির্বোধের কাজ এটি৷ হিজাবের উপর দিয়ে শ্যাম্পু ঘষলে কি মাথার চুল পরিষ্কার হবে? এমনটা ভাবাও তো বোকার মতো কাজ৷ তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিজ্ঞাপনের সমালোচনা খুব স্বাভাবিক৷ কিন্তু বিজ্ঞাপনটি যদি অন্য কিছুর হয়ে থাকে?

মালয়েশিয়ার সংবাদমাধ্যম বলছে, বিজ্ঞাপনটি নাকি আদতে কোনো শ্যাম্পুর নয়৷ বরং হিজাবের৷ আর এটা নাকি একটা প্যারোডি বিজ্ঞাপন৷ দু'দিন আগে ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সে দেশের একাধিক সংবাদপত্র এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে৷ আর সাধারণ মানুষকে অনুরোধ করেছে, এমন বিজ্ঞাপন দেখে মালয়েশিয়া সম্পর্কে ভুল ধারণা না নিতে, কেননা, বিজ্ঞাপনটা আসলে ভুয়া!

ভিডিও...