রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নাম মাত্র মূল্যে কৃষকদের কৃষি উপকরণ দিন: কৃষি শ্রমিক আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাম মাত্র মূল্যে কৃষকদের সার বীজ বিদ্যুৎ ও ডিজেলসহ যাবতীয় কৃষি উপকরণ বিতরণের আহবান জানিয়েছে ইসলামী কৃষক ও কৃষি শ্রমিক আন্দোলন।

ইসলামী কৃষক ও কৃষি শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় আহবায়ক মুফতী ড. মাহবুবুর রহমান ও কেন্দ্রীয় সদস্য সচিব শহিদুল ইসলাম কবির আজ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, কৃষক তার মেধা ও শ্রম দিয়ে উৎপাদন করে দেশের সামগ্রিক গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই কৃষকের অধিকার খর্ব হলে এরচেয়ে পরিতাপের আর কিছু হতে পারে না। কৃষকের সমস্যাগুলো সমাধান না করলে দেশের সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়বে। নেতৃবৃন্দ বলেন, দেশের কৃষক ও কৃষি রক্ষায় প্রকৃত কৃষককে নামেমাত্র মূল্যে সার, বীজ, বিদ্যুৎ ও ডিজেলে দিতে হবে।

সরকার যদি কৃষকের জন্য এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তবে দেশের ক্রমাগতভাবে কৃষিখাতে যে ধস নেমে আসবে তাতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ইসলামী কৃষক ও কৃষি শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দ বলেন, কৃষি খাতকে বাদ দিয়ে বা কৃষকের স্বার্থকে উপেক্ষিত করে কোনোক্রমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ