রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভিষণ-২০৩০ একটি ঐতিহাসিক ঘোষণা: এনডিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া কর্তৃক ঘোষিত ভিষণ- ২০৩০ রুপকল্পকে একটি ঐতিহাসিক ঘোষণা বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)

মে বৃহস্পতিবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন, ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া ১০ মে জাতির উদ্দেশ্যে ভিষণ- ২০৩০ যে ঘোষণা দিয়েছেন তা ঐতিহাসিক ও সময়োপযোগী।

এই ঘোষণার সাথে সাথে আওয়ামী লীগের গাত্রজ্বালা বেড়ে উঠেছে। তাই তারা বিভ্রান্তি ছড়ানোর জন্য নানা ভিত্তিহীন মন্তব্য করে দেশের সাধারণ মানুষকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। কিন্তু এদেশের জনগণ ভাল ভাবে উপলব্ধি করে আওয়ামী লীগ মানেই জনগণের ভোটের অধিকার হরণ করা, ব্যাংক, বীমা লুট করা, সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি অনিশ্চিত করা।

বিৃতিতে বলা হয়, আওয়ামী লীগ গত ১০ বছর ধরে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের উপর দমন-পীড়নের মধ্য দিয়ে অবৈধ ক্ষমতা ধরে রাখতে চাচ্ছে। ঠিক এমন সময় আগামী একাদশ নির্বাচনকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ঘোষণা দিয়েছেন আমরা আশা করবো এনডিপিসহ ২০ দলীয় জোটের সকল শরীক দল তার এই ঘোষণাকে তৃণমুল পর্যায়ে প্রচার ও প্রসারের মধ্য দিয়ে সকলের মধ্যে পৌছে দেবে।

[ভিশন ২০৩০: আওয়ামী লীগের আইডিয়া চুরির অভিযোগ]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ