বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দুবাইয়ে বাংলা লাইব্রেরির যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ রাকিব হাসান: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা শুরু হল 'বাংলা লাইব্রেরির। দুবাইয়ের প্রবাসী বাংলাদেশীর মধ্যে বাংলা সাহিত্য চর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার জন্যে এই উদ্যোগ নিয়েছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন 'দ্যা আরবান রিডার্স'। সংগঠনটি বাংলাদেশী কমিউনিটিতে 'বইয়ের ফেরিওয়ালা' নামে পরিচিত।

বুধবার স্থানীয় সময় দুবাইয়ের নাহদা এলাকায় বাংলাদেশি মালিকানাধীন দ্যা ফুড ভিলেজ রেস্তোরাঁয় এ অস্থায়ী বাংলা লাইব্রেরির উদ্বোধন করা হয়।

সংগঠনের কর্মীরা জানায় দুবাইয়ে অবস্থানরত যে কোন বাঙালী এই লাইব্রেরিতে থেকে বই নিয়ে পড়ার সুযোগ পাবে। পরবর্তীতে দুবাইয়ের আরও কয়েকটি রেস্টুরেন্টে এর শাখা খোলার কথাও জানায় তারা।

উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি ছিলেন- দুবাই চিড়িয়াখানার পরিচালক প্রাণী বিষয়ক লেখক রেজা খান, হারুন উর রশিদ, ওসমান গনি, নাজমুল হক ও জিনাত রেজা খান প্রমুখ।

১০১ দেশের ৬শ; মানুষকে নাস্তা করিয়ে দুবাইয়ের বিশ্ব রেকর্ড!

দুবাইয়ে উড়বে ট্যাক্সি