রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় রনির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিরাক্কেল চ্যাম্পিয়ন কমেডিয়অন আবু হেনা রনির (৩০) বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সবুজ সিংড়া থানায় একটি লিখিত আবেদন করলে বৃহস্পতিবার রাতে সেটি মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ। আবু হেনা রনি সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বিলদহরের আব্দুল লতিফের ছেলে।

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরুপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আবু হেনা রনি সম্প্রতি প্রধানমন্ত্রীর সাগরজলে পা ভেজানো নিয়ে ব্যঙ্গ করে তার ফেসবুক পেজে একটি ছবিসহ ‘তিনি পা ভেজালেন আর ইনি গা ভেজালেন’ স্ট্যাটাস দেন। এর কিছুক্ষণ পর রনি স্ট্যাটাসটি ডিলেট করে দেন। কিন্তু স্ট্যাটাসের স্ক্রিনশট মিডিয়া পাড়ায় ভাইরাল হওয়ায় বিপাকে পরে রনি। এর আগেও বেশ কয়েকবার এরুপ মন্তব্য করেছে তিনি। একজন জনপ্রিয় কমেডিয়ান প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে এরুপ স্ট্যাটাস দেয়ায় প্রশ্নের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

মামলার বাদী যুবলীগ নেতা হাফিজুর রহমান সবুজ সাংবাদিকদের বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর বাইরেও তার ব্যক্তিগত জীবন আছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের বিষয়গুলো নিয়ে কেউ যদি আপত্তিকর মন্তব্য করে তাহলে সেটা আমরা মেনে নেব না। তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমাদের দাবি।

এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, মামলাটি বৃহস্পতিবার রাতে রেকর্ড করা হয়েছে। তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ