রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তুরস্কে পৃথিবীর বৃহৎ সামরিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কে আয়োজিত পৃথিবীর অন্যতম বৃহৎ সামরিক মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ মেলায় অংশ নিয়ে দেশের অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সাফল্য ভিডিও ও ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরে।

 ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর প্রধান কনসাল জেনারেল মনিরুল ইসলাম বলেন, এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম সামরিক মেলা যেখানে ৫৩টি দেশ থেকে প্রায় ৮০০ কোম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাফল্য তুলে ধরার জন্য এ মেলায় অংশ নেই এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সাফল্য ভিডিও ও ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শন করেছি।

চারদিন ব্যাপী এ মেলা ৯ মে শুরু হয়ে ১২ মে শেষ হয়েছে।

‘আমার পোলা আকাম করছে তো হইছে আমিও তো করি?’

অধিকৃত কাশ্মীরে আর কোনো লাশ না পড়ুক: এরদোয়ান

তিনি বলেন, এ মেলায় মেজর জেনারেল মাসুদ রাজ্জাকের নেতৃত্বে সশস্ত্রবাহিনীর একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

এর ফলে আমাদের দুইটি উদ্দেশ্য পূরণ হয়েছে। প্রথমত বিশ্বের ৫৩ দেশের কাছে বাংলাদেশের সাফল্য তুলে ধরা সম্ভব হয়েছে এবং দ্বিতীয়ত তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে।

মনির বলেন, ইস্তান্বুলে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলডিরিম।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ