শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সোমবার দাওরা পরীক্ষা শুরু; কোন বোর্ডে পরীক্ষার্থী কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণার পর প্রথমবারের পরীক্ষা শুরু হচ্ছে আগামী সোমবার। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হলেও কিছু বিষয় নিয়ে উঠেছে সমালোচনা। তবে স্বল্প সময়ের মধ্যে সব কিছু প্রস্তুত করায় প্রশংসাও পাচ্ছেন পরীক্ষা কমিটি।

স্বীকৃতিপ্রাপ্ত আল হাইআতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে মোট ১৯ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী এ বছর দাওরায়ে হাদিসের পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে কোন বোর্ডের শিক্ষার্থী কত তা নিয়ে লুকোচুরি লক্ষ করা গেছে। পরীক্ষা কমিটির একাধিক সদস্যের সঙ্গে বিষয়টি জানতে চাইলে তারা তথ্য দিতে রাজি হননি। পরীক্ষার্থী সংখ্যা গোপন রাখায় কী ফায়দা সেটিরও কোনো সদুত্তর দেননি কর্মকর্তাগণ।

তবে কর্মকর্তাগণ বিষয়টি গোপন করলেও একটি সূত্র আওয়ার ইসলামকে পরীক্ষার্থীর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার দাওরায় পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৩৯৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ২৯৮ এবং নারী ৪ হাজার ৯৫ জন। মোট ২১৫টি কেন্দ্রে তারা পরীক্ষা দেবেন।

জানা যায়, ১৯৩৯৩ জন শিক্ষার্থীর মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে  ১১১৯১ পুরুষ, ৩৭৫২ নারী। চট্টগ্রামের ইত্তেহাদের অধীনে ১০০৭ পুরুষ ও ৩৭ জন নারী। সিলেটের আযাদ দ্বীনি এদারা’র অধীনে ১০৫০ পুরুষ, ১২৭ জন নারী। গওরডাঙ্গার বোর্ডের অধীনে ৪৭৫ পুরুষ, ১৪৫ নারী। উত্তরবঙ্গ তানযীমের অধীনে ১১২৬ পুরুষ, ০ নারী। জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৪৯ পুরুষ, ৩৪ নারী।

পুরুষদের পাশাপাশি এবার পরীক্ষায় মহিলা মাদরাসার শিক্ষার্থীদের প্রবেশ পত্রেও ছবি লাগবে। যা শনাক্ত করবেন হলে দায়িত্বপ্রাপ্ত নারী কর্মকর্তা।

জানা গেছে, পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের প্রবেশপত্র ইতোমধ্যেই অনেক কেন্দ্রে পৌঁছেছে। তবে অনেকে এখন পর্যন্ত প্রবেশপত্র হাতে পাননি। রাজধানীর মুগদার বাহরুল উলুম মাদরাসার এক দাওরা পরীক্ষার্থী জানান তারা এখনো প্রবেশপত্র পাননি।

এদিকে ঢাকার অনেক মাদরাসার শিক্ষার্থী প্রবেশ পত্র à¦