বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘বর্তমানে হেফজ শিক্ষকদের মধ্যে মোবাইল আসক্তি প্রচুর, যা ছাত্রদের ক্ষতি করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী। জামিয়া ইসলামিয়া তালিমুস সুন্নাহ’র দক্ষিণ মুগদা ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। বায়তুল ফালাহ শাহী জামে মসজিদের খতীব।আল্লামা শাহ আহমদ শফীর খলিফা। দীর্ঘ দিন ধরেই মাদরাসার দরসের সঙ্গে যুক্ত আছেন। ২০০২ সালে কওমি মাদরসা থেকে দাওরায়ে হাদিস সমাপণের পর থেকেই  মসজিদ মাদরাসার সঙ্গে কাজে জরিত। সম্প্রতি মাদরাসা শিক্ষা, হিফজ বিভাগ ইত্যাদি প্রসঙ্গে তার সাক্ষাৎকার নিয়েছেন জাকির মাহদিন। লিখেছেন  শাহনূর শাহীন।

বাংলাদেশে কওমি মাদরাসা শিক্ষা ব্যাবস্থা এবং জেনারেল শিক্ষাব্যাবস্থার মধ্যে যে দূরত্ব এর কারণ কী?

জেনারেল শিক্ষা বা ইংরেজি শিক্ষার সাথে কওমি মাদরাসা শিক্ষার শুরুর দিকে একটা সমন্বয় ছিল। কিন্ত এক সময় দেখা যায় ইংরেজি শিক্ষার প্রতি অধিক আগ্রহি হওয়ার কারণে মাদরাসা শিক্ষা ক্ষতিগ্রস্থ হচ্ছিল। তখন দীনি শিক্ষার পরিপূর্ণ বিকাশে দুই শিক্ষার মাঝে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। যা এখনো বিদ্যমান।

এখন যে কওমি ছাত্ররা বিভিন্নভাবে কওমি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় উদ্ভুদ্ধ হচ্ছে, সরকার কর্তৃক কওমি মাদরাসা শিক্ষার স্বীকৃতির ঘোষণাও এসেছে আলেমরাও গ্রহণ করেছে এটা কি আগের অবস্থান থেকে সরে আসা নয়?

আসলে সময়ের প্রেক্ষাপটে আমরা জেনারেল শিক্ষাকে অস্বীকার করতে পারি না। কোনো এক সময় এমন হবে জেনারেল শিক্ষা না থাকায় কওমি পড়ুয়ারা রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। অদূর ভবিষ্যতে এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা দেখা  দিতে পারে। বিশেষ করে রাষ্ট্রীয় মৌলিক অধিকার থেকে আমাদের বঞ্চিত থাকতে হতে পারে। সে জন্য নিজেদের মৌলিক অধিকার রক্ষায় সরকারি স্বীকৃতি বা জেনারেল শিক্ষাকে আমরা এড়িয়ে যেতে পারি না। সুতরা এটাকে আমি আগের অবস্থান থেকে সরে আসা বলব না, বরং সময়ের চাহিদানুযায়ী প্রয়োজনীয়তা উপলব্ধি বলব।

হেফজ বিভাগ সম্পর্কে কিছু বলুন

হেফজ বিভাগ হলো আল্লাহ তাআলার গায়েবি খাজানাà