শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আল্লামা আহমদ শফীর স্বাস্থ্যের উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী হামদুল্লাহ, চট্টগ্রাম প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচাল আল্লামা শাহ আহমদ শফীর দ্রুত সুস্থতা কামনা করে হাটহাজারির কেন্দ্রীয় জামে মসজিদে আজ বাদ জুমা বিশেষ মুনাজাত করা হয়।

জুমার নামায পরবর্তি মুনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদরাসার শিক্ষাসচিব মুফতী জসিমুদ্দীন সাহেব।

এতে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসা ও আশপাশের বিভিন্ন মাদরাসার উলামা-মাশায়েখ, মাদরাসার কয়েক হাজার দাওরা (মাস্টার্স) পরীক্ষার্থীসহ হাটহাজারীর সর্বোস্তরের মানুষ।

ক্লিনিকে ভর্তি হয়েছেন আল্লামা শফী, দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা

তারা আল্লামা আহমাদ শফীর দ্রুত শেফা কামনা করেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে  ডাক্তারের প্রতি হযরতের কথা, ‘আমাকে কষ্ট দিও না, আমি আজকে চলে যাবো’ প্রকাশ পেলে সারা দেশে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

এছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশের কয়েকটি সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের মসজিদে মসজিদে আজ জুমার নামাযের পরে আমিরে হেফাজতের সুস্থতার জন্য বিশেষ দোয়া-মুনাজাতে অংশ নেন সর্বস্তরের মুসুল্লিরা।

উল্লেখ্য, আমিরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী দাঃবাঃ বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা অনুভব করায় গতকাল ১৮ মে সন্ধ্যায় মেডিকেল চেকাপের জন্য চট্টগ্রাম মহানগরীর ন্যাশনাল হসপিটালে ভর্তি হন।

বিকালে আল্লামা শফীর বিশেষ সচিব সূত্রে জানা যায়, আমিরে হেফাজতের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

তিনি বলেন, আশা করা যায় হজরত খুব শীঘ্রই সুস্থ হয়ে ফিরবেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ