শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আলোর মিনার আল্লামা আবুল ফাতাহ রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ফয়জুল্লাহ : আলোর মিনার আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া সাহেব রহ. রফীকে আ’লা’র ডাকে সাড়া দিয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ'ন। বাদ এশা মালিবাগ মাদ্রাসায় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।

গবেষক, দেশবরেন্য ইসলামী চিন্তাবিদ, বহু অবিস্মরণীয় গ্রন্থ প্রণেতা, জামিয়া মালিবাগের নন্দিত, বিদগ্ধ, প্রবীণ মুহাদ্দিস,বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহকারি মহাসচিব, হক ও হক্কানিয়তের পতাকাবাহী, খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, ঐতিহাসিক, বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া সাহেব রহ. আজ (২০/০৫/২০১৭) সকাল সাড়ে দশটার দিকে ঢাকার একটি হাসপাতালে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ'ন।

গবেষক, ক্ষণজন্মা, রসবোধসম্পন্ন, আমাদের অত্যন্ত আপনজন, শ্রদ্ধাস্পদ, আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া সাহেব রহ.ভয় ভীতি বিদায় করে ঈমানী বলে বলীয়ান হয়ে ন্যায়, ইনসাফ ও সত্যের পক্ষে কথা বলার প্রশিক্ষন দিতেন। ঐতিহাসিক সব বিষয় নিয়ে আসতেন কথায় কথায়।

চলে গেলেন আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া

আমরা তাঁকে বড় ভাই বলেই ডাকতাম। সজীব কণ্ঠের অধিকারী, প্রাণবন্ত একজন মানুষ ছিলেন তিনি। যিনি আমাদের পেলে উচ্ছ্বসিত হয়ে উঠতেন, স্নেহ আর মমতায় বুকে টেনে নিতেন, দু'আ দিতেন, অভয় দিতেন, অনুপ্রাণিত করতেন, পরামর্শ দিতেন, শান্তনা দিতেন, সাহস দিতেন, অনুপ্রেরণা যোগাতেন, উদ্বুদ্ধ করতেন, উজ্জীবিত করতেন, মায়া-মমতা, ভালবাসায় আপন করে নিতেন, কাছে টানতেন। দুনিয়ার অন্যতম এই নকীব আজ নেই। তিনি নেই বলতেই বুকটা হাহাকার করে উঠে।

একে একে সবাই চলে যাচ্ছেন। এ মনিষীকে ১৯৮৩ সাল থেকেই আমি জানি। বছরের পর বছর দেখেছি। কথা বলায়, পথচলায়, দ্বীনের জন্য রাজপথে। সব দিকে শুন্য শুন্য লাগে। মনে হাহাকার জাগে। ভয় হয়,বড় ভয় হয়। বেদনায় নীল হয়ে যায় হৃদয়। তাঁর কথা কথা মনে হলে মুহূর্তেই বাঁধা টপকাতে চায় দুটি চোখ। তিনি জান্নাতুল ফেরদাওসবাসী হোন মহান রবের করুণাছায়ায়।

হযরত মরহুম রহ.'র জন্য আমি মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, আল্লাহ!আপনি আপনার এই প্রতিবাদী,সাহসী, মুখলিস আলেম বান্দাহকে আপনার রহমতের শীতল চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

আল্লামা আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া সাহেব রহ.'র ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর