বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জানাযায় অংশ নিতে মালিবাগে শীর্ষ আলেমদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মালিবাগ জামিয়ার প্রবীণ মুহাদ্দিস, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্মমহাসচিব আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর জানাযা আজ বাদ এশা মালিবাগে অনুষ্ঠিত হবে।

জানাযায় অংশ নিতে ইতোমধ্যেই ঢাকা ও ঢাকার বাইরে থেকে দেশের শীর্ষ আলেমদের ছুটে এসেছেন। জানাযা পড়াবেন আল্লামা নূর হোছাইন কাসেমী।

দেশের শীর্ষ স্থানীয় এ আলেম ও বিদগ্ধ লেখক আজ সকালে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইতোমধ্যে জানাযাস্থলে উপস্থিত হয়েছেন মাওলানা আবদুল মতিন বিন হোসাইন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা লতিফ নিজামী, মুফতি মোহাম্মদ আলী, আল্লামা আনোয়ার শাহ, মুফতি উবায়দুল্লাহ ফারুক,মুফতি ফয়জুল্লাহ, মুফতি তৈয়ব হোসাইন, মাওলানা আব্দুল গাফ্ফার,মুফতি আবু ইউসুফ, মাওলানা আহমদুল হক, মাওলানা আবু মুসা, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা হারেছ মোহাম্মদ, । এছাড়াও অন্যান্য শীর্ষ আলেমগন জানাযায় উপস্থিত হবেন বলে জানা গেছে।

এশাপূর্ব বয়ানে বক্তারা মরহুমের স্বর্ণালী কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বেফাকের ইতিহাসে তাঁর নাম স্বর্ণালী হয়ে থাকবে।তাঁর লিখনীই তাঁকে বাঁচিয়ে থাকবে। তিনি মরলেও কর্মে বেঁচে থাকবেন আমাদের মাঝে

গত কিছুদিন আগে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে মগবাজারের নিউরোলজী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আবারও হার্টস্ট্রোক করলে অবস্থার আরও অবনতি ঘটে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ