বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভুল চিকিৎসা : দায়ী কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুতিউর রাহমান

দেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সংবাদ মাধ্যমগুলোতে মাঝে মধ্যেই চাঞ্চল্যকর প্রতিবেদন ছাঁপা ও প্রকাশিত হয়। যা রীতিমত শিউরে উঠার মতো। একের পর এক ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, অঙ্গহানী, চিকিৎসা খরচের নামে সর্বস্ব হাতিয়ে নেয়া, লাশ আটকে রেখে টাকা আদায়সহ নানা অভিযোগ রয়েছে দেশের তথাকথিত অভিজাত হাসপাতালগুলোর বিরুদ্ধেও। কিন্তু সব অভিযোগই ধামাচাপা পড়ে যায়। তথাকথিত অভিজাত হাসপাতালগুলোর নির্দয় চিকিৎসা-বাণিজ্যের কাছে মানুষ নিরীহ যিম্মী। চিকিৎসকের ভুলে রোগী মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়, পঙ্গু হয় তবু দোষী চিকিৎসকের কিছুই হয় না। চিকিৎসকরা সেবা নয় রোগীর কাছ থেকে কত টাকা নিতে পারেন সেটাই মুখ্য। কত ওষুধ দিতে পারেন তার প্রতিযোগিতা।

মৃত মানুষকে লাইফ সাপোর্টে রেখে মৃতের স্বজনকে কত বড় বিল ধরিয়ে দিতে পারেন তারই যেন সাধনা চলছে। হাসপাতালে রোগী পাঠানো থেকে শুরু করে লাশ হয়ে বের হওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই চলে বেপরোয়া কমিশন বাণিজ্য। মৃত রোগীর লাশটিই বেমালুম লাইফ সাপোর্টে রেখে প্রতিদিন হাজার হাজার টাকা বিল হাতিয়ে নেওয়া হয়। ফুসফুস, হৃদযন্ত্র বা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকমতো কাজ না করলে লাইফ সাপোর্ট দেয়া হয়। আর অপারেশনের রোগী হলে তো কথাই নেই। রোগীদের যিম্মি রেখে মুক্তিপণ আদায়ের অভিনব কৌশল লাইফ সাপের্ট।
অপরদিকে দেশজুড়ে ওষুধ বাণিজ্যেও চলছে সীমাহীন নৈরাজ্য। ভেজাল ওষুধে সয়লাব বাজার। নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ এবং ওষুধ কোম্পানীর দৌরাত্মে যিম্মি হয়ে পড়ছেন রোগীরা। রোগীরা জানতেও পারছেন না টাকা দিয়ে আসলে তারা কী কিনছেন? কমিশন প্রলুব্ধ অনেক ডাক্তার অপ্রয়োজনীয় অনেক ওষুধ ও টেস্ট লিখে দেন রোগীকে। ফলে অতিরিক্ত টাকা খরচ করেও কাঙ্খিত সুফল পাচ্ছেন না রোগীরা। সব মিলিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থায় চলছে চরম নৈরাজ্য। সীমাহীন দৌরাত্ম। এহেন অবস্থা থেকে মুক্তির উপায় তাহলে কী?
জবাবদিহিতার চিন্তা মানুষকে সৎ-নিষ্ঠাবান থাকতে সহায়তা করে। অন্যায় অপরাধ ও দুর্নীতি থেকে বিরত রাখে। মানুষের মধ্যে যদি এই চিন্তা জাগরুক থাকে যে কিয়ামতের দিন আমার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে তাহলে সে স্বেচ্ছায়ই অপরাধ থেকে বিরত থাকবে। অন্যথায় শত আইন করে নজরদারী করেও অপরাধ বন্ধ করা সম্ভব নয়। এ জন্য দেশের মানুষের মধ্যে যদি পরকাল ভাবনা সৃষ্টি হয়, তাকওয়া অর্জন হয় তাহলে প্রাতিটি ক্ষেত্রেই অন্যায়-অবিচার ও দুর্নীতি বন্ধ হয়ে যাবে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে
‘তোমরা সেদিনকে ভয় কর যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে আসবে। অতঃপর প্রত্যেককে তার কর্মফল পুরোপুরী দেয়া হবে। আর তাদের প্রতি কোন অন্যায় করা হবে। [সুরা বাকারা, আয়াত : ২৮১]
এ আয়াতটি সর্বশেষ অবতীর্ণ হয়েছে। এ আয়াত অবতীর্ণ হওয়ার অল্প কয়েক দিনের মাথায়ই নবী মুহাম্মদ সা. এর ওফাত হয়। সবশেষে কুরআনের এ আয়াতটি অবতীর্ণ করে আল্লাহ তা‘আলা যেনো ইঙ্গিত করলেন গোটা কুরআনের সারকথাই যেনো এই আয়াত।