রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রিয়াদে পৌঁছলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে ইসলামি রাষ্ট্র প্রধানদের সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত সোয়া ১১টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ২টায়) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ সময় বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান সৌদি সরকারের সুরা বিষয়ক প্রতিমন্ত্রী ফয়সাল বিন আবু সা'দ ও রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এর আগে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে এআইএ সম্মেলনে যোগ দিতে শনিবার দিবাগত রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, তিন বাহিনীর প্রধান এবং মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাকে বিমানবন্দরে বিদায় জানান।

চার দিনের এই সফরে শেখ হাসিনা আরব ও ইসলামী দেশগুলোর এ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ওমরাহ পালন এবং মদিনায় মহানবী (সা.)-এর রওজা জিয়ারতও করবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। এআইএ সম্মেলন সৌদি রাজধানীতে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ