রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত

বৃটেনে কনসার্টে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বৃটেনের ম্যানচেস্টারে একটি পপ কনসার্টে পরপর দুটি বিস্ফোরণে অন্তত ১৯ নিহত হয়েছে। সোমবার রাতের এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৫০ জন। পুলিশের ধারণা, এটি সন্ত্রাসী হামলা।

টুইটারে দেওয়া এক পোস্টে বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এতে বলা হয়, ‘এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জন। ভিন্ন কিছু পাওয়ার আগ পর্যন্ত আপাতদৃষ্টিতে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছে পুলিশ।’

ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কনসার্ট শেষে যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে কনসার্ট ভেন্যু থেকে বেরিয়ে আসেন। তবে শিল্পী আরিয়ানা গ্রান্ডে অক্ষত রয়েছেন।

এ ঘটনায় ম্যানচেস্টার অ্যারেনা সংলগ্ন ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।

কনসার্টে অংশ নেওয়া একজন প্রত্যক্ষদর্শী ২২ বছরের মাজিদ খান। তিনি জানান, বিস্ফোরণের শব্দে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা সবাই এরিনা এলাকা ত্যাগ করার চেষ্টা করছিলাম।

ইউরোপের রোজা এবং আলেম সমাজের কাছে একটা প্রশ্ন

ক্যাথেরিন ম্যাকফারলেন নামের আরেক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা বের হচ্ছিলাম। দরজার ডান পাশ পর্যন্ত যাওয়ার পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সবাই চিৎকার করে উঠেন। বিস্ফোরণের আওয়াজ এতোটাই বেশি ছিল যে, যেন বুকের মধ্যে আপনি এটা অনুভব করছেন। সবাই দৌড়াচ্ছিল, চিৎকার করছিল এবং বের হওয়ার চেষ্টা করছিল।

বড় ধরনের কনসার্ট ভেন্যু হিসেবে ইউরোপজুড়ে বেশ জনপ্রিয় এই ম্যানচেস্টার অ্যারেনা। এখানে একসঙ্গে ২১ হাজার দর্শনার্থীর ধারণক্ষমতা রয়েছে।

হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি বলেন, এটা একটা ভয়ানক ঘটনা। ক্ষতিগ্রস্ত, হতাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ