রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত

হেফাজত দেশের জন্য কাজ করবে; রাজনীতি নয়: জাতীয় জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির নেতৃত্বাধীন গঠিত সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার বলেছেন, হেফাজতের ইসলামের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের আমরা জোটে নেয়ার ব্যাপারে কথা বলেছি। কিন্তু হেফাজতে ইসলাম রাজনীতিতে আসবে না, তারা দেশের জন্য কাজ করবে।

বুধবার দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় জোটের প্রথম মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জোটের মুখপাত্র বলেন, তারা আসবে তা নিশ্চিত নয়, আলোচনা অব্যাহত রয়েছে। রমজানের পর নির্বাচনী প্রচারণায় যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। জেলা-উপজেলায় কিভাবে সমাবেশ করতে পারি সে বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশের দুটি বড় দল আওয়ামী লীগ ও বিএনপি ২৬ বছর দেশ পরিচালনা করেছে। তাদের অনেক ভুলভ্রান্তি রয়েছে। আজকের সভায় আলোচনা হয়েছে, জাতীয় পার্টির নয় বছর ক্ষমতায় থেকে দেশের মানুষের যে ধরণের উন্নয়ন কাজ করেছে তা সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে জোটে সরাসরি নেওয়া হয় না। ইসলামী দলভুক্ত হলে তা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাধ্যমে জোটে আসবে। এছাড়া অন্য দলগুলো বিএনএ’র মাধ্যমে জোটে ঢুকবে।

এছাড়াও বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান সেকেন্দার আলী মনি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন সভায় বক্তব্য রেখেছেন বলে জানা গেছে। সংবাদ সম্মেলের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত থেকে জোটের মুখপাত্রকে সমাবেশের বিষয়ে সংবাদ সম্মেলন করার নির্দেশ দেন। এই সংবাদ সম্মেলনে জাতীয় জোটে ৫৮টি দলের অনেক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

সাম্রাজ্যবাদী হাতিয়ার হবেন না, ৪০৮ নাগরিকের প্রতি হেফাজত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ