মুহাম্মদ লুৎফেরাব্বি
ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ কয়েকটি বিধান চন্দ্রমাসের সাথে যুক্ত। তাই মাসের শুরুতে চাঁদ দেখা যাওয়া না যাওয়া অত্বন্ত জরুরি বিষয়। রাসুলুল্লাহ সাঃ চাঁদ দেখে রোযা রাখতে ও রোযা শেষ করতে বলেছেন। হজ্বের বিধানও যিলহজ্বের চাঁদ দেখার সাথে সম্পৃক্ত।
যুগেযুগে প্রত্যেক দেশের মুসলমানগণ তাদের দেশে চাঁদ দেখার উপর ভিত্তি করেই রোযা-ঈদ পালন করে থাকে।
আমরা নিম্নে সৌদি আরব ও অন্যান্য দেশের কয়েকজন উলামা–মুফতির মতামত উল্লেখ করছি-
১- ইসলামিক ফিকহ একাডেমি মক্কা: রাবিতাতুল আলামিল ইসলামির অন্তর্গত "ইসলামিক ফিকহ একাডেমি"র ১৪১১ হিঃ চতুর্থ বার্ষিক সম্মেলনে এই বিষয়ে আলোচনা হয়। সেখানে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা হলো-
'' ইখতিলাফুল মাতালি' বা চাঁদের উদয়-উৎসের ভিন্নতাকে গ্রহন করা মানুষের জন্য সহজতর। আর এটাই সুচিন্তিত মতামত। তাই একই দিনে রোযা ও ঈদের কথা যারা দাবি করছেন তাদের বক্তব্য শরিয়ত ও যুক্তি বিরোধী।''
সেখানে আরো বলা হয়েছে, ''ইসলামিক ফিকহ একাডেমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, পুরা ইসলামি বিশ্বে একই দিনে রোযা ও ঈদের দাবির কোন প্রয়োজন নেই। কারণ এই দাবি মুসলমানদের ঐক্যের কোন মাধ্যম নয়, (যেমনটা দাবি করা হচ্ছে)। বরং চাঁদ দেখার বিষয়টি প্রত্যেক দেশের কেন্দ্রীয় ফতোয়া বিভাগ, আদালত ও চাঁদ দেখা কমেটির হাতেই ছেড়ে দেয়া উচিৎ। আর মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠিত হবে সম্মিলিতভাবে আল্লাহর বিধান ও রাসুলুল্লাহ সাঃ এর সুন্নত যথাযথ পালনের মাধ্যমেই''।
http://www.alifta.net/Fatawa/fatawaDetails.aspx?BookID=2&View=Page&PageNo=1&PageID=4118
এছাড়াও ১৪২১ হিঃ ২০০১ সনের বৈঠকে এই বিষয়ে আরেকটি সিদ্ধান্ত হয় যার ক্রমিক নং ৩৪। এই সিদ্ধান্তের ৫ম অনুচ্ছেদে বলা হয়েছেঃ
"নির্দিষ্ট কোন দেশ বা শহরকে – যেমন মক্কা – চাঁদ দেখার জন্য নির্ধারণ করা যাবেনা। কেননা তার অর্থ হবে যদি কোন দেশে চাঁদ দেখা যায় তাও মূল দেশে না দেখা যাওয়ার কারণে তাদের রোযা রাখতে হবেনা। (আর এটি সঠিক নয়)।''
http://www.alifta.net/Fatawa/FatawaChapters.aspx?languagename=ar&View=Page&PageID=258&PageNo=1&BookID=1
২- কেন্দ্রীয় দারুল ইফতা, মিসর: 'মিসরে চাঁদ দেখার নিয়ম ও মূলনীতি' এই শিরোনামে ১৬/০৬/২০১৬ একটি ফতোয়া প্রকাশ করে দারুল ইফতা মিসর, যার ক্রমিক নং ৩৪২০। এই ফতোয়ার ৩য় ধারায় বলা হয়েছেঃ
''প্রত্যেক দেশের জনগণের উপর ওয়াজিব হলো, চাঁদ দেখা বা না দেখা সাব্যস্ত হওয়ার ক্ষেত্à¦