রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নেতাকর্মীদের হত্যার মাধ্যমে দেশকে গোরস্থানে পরিণত করা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি নেতাকর্মীদের হত্যার মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটিকে এখন গোরস্থানে পরিণত করা হয়েছে।

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দীন হত্যার প্রতিবাদে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে খুন হন আলাউদ্দীন।

খালেদা জিয়া বলেন, “সরকার বিএনপির বলিষ্ঠ নেতাকর্মীদের বেছে বেছে হত্যা করার মিশন নিয়ে কাজ করছে। আর সেই মিশনেরই নিষ্ঠুর শিকার হলেন সরদার আলাউদ্দিন মিঠু। মিঠুকে নির্মম কায়দায় হত্যা সরকারের ধারাবাহিক প্রাণঘাতি নৃশংসতারই আরেকটি বহিঃপ্রকাশ।”

বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের হত্যা করে ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা কবজা করে রাখাই এখন আওয়ামী রাজনীতির সংস্কৃতি বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপরসন।

তিনি আরও বলেন, “এই হত্যার উদ্দেশ্য হচ্ছে, হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। যাতে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। সে জন্যই সরকারের পুলিশ বিএনপির কোনো সমাবেশ বা কর্মসূচি বাস্তবায়ন করতে অনুমতি দেয় না।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি অভিযান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ